Digitalsomoy | RSS

ভোটকে সামনে রেখে ৯৬ ঘণ্টা সীমিত থাকবে মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আর্থিক লেনদেনে সম্ভাব্য অনিয়ম ও অর্থের অপব্যবহার ঠেকাতে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় নির্দিষ্ট সময়ের জন্য ব্যক্তি পর্যায়ের কিছু ডিজিটাল লেনদেন বন্ধ রাখা হবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট চার দিন ব্যাংকের অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে অর্থ স্থানান্তরের সুবিধা বন্ধ থাকবে। এ বিষয়ে রোববার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ সংশ্লিষ্ট ব্যাংক ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছে নির্দেশনা পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনকালীন সময়ে এমএফএস ও এনপিএসবির আওতায় আইবিএফটি ব্যবস্থার মাধ্যমে ব্যক্তি পর্যায়ে অর্থ লেনদেনের অপব্যবহার ঠেকাতে ৯৬ ঘণ্টা বিশেষ নিয়ন্ত্রণ কার্যকর থাকবে। এ সময় মোবাইল ব্যাংকিংয়ের ব্যক্তিগত হিসাবের লেনদেনেও নির্দিষ্ট সীমা আরোপ করা হয়েছে।

এ ছাড়া গ্রাহক অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানকে নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করতে বলা হয়েছে। একই সঙ্গে সার্বক্ষণিকভাবে সব ধরনের লেনদেন নিবিড় পর্যবেক্ষণে রাখতে এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন শনাক্ত হলে দ্রুত সংশ্লিষ্ট থানায় জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই সময়ের মধ্যে আইবিএফটি-নির্ভর পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে। প্রয়োজনে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দিতে ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত থাকার কথাও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ভালোবাসা দিবসে ইউটিউবে আসছে ‘আমার গরুর গাড়ি ২’
নির্বাচনের উত্তাপ ও বসন্তের আমেজে এবারের ভালোবাসা দিবসকে আরও রঙিন করে তুলতে নতুন সংগীত আয়োজন নিয়ে আসছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল HSP Music & Video Station। ভালোবাসা দিবস উপলক্ষে চ্যানেলটি থেকে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত গান ‘আমার গরুর গাড়ি ২’।

মুক্তির আগেই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে। টিকটক, ফেসবুক ও ইনস্টাগ্রামের রিলসে গানটির অংশ ব্যবহার করে তৈরি হচ্ছে অসংখ্য ভিডিও। এতে দর্শক-শ্রোতাদের মধ্যে গানটি ঘিরে কৌতূহল ও প্রত্যাশা বেড়েছে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী হ্যাপি শারমিন ও ওসমান সজীব। সংগীতায়োজন করেছেন অনিম খান। কথা ও সুরে গানটিকে আরও আবেদনময় করে তুলেছেন পরাগ হাশমী ও এস. এ. মেরিন। এক সময়ের জনপ্রিয় একটি গানের অনুপ্রেরণায় নির্মিত এই নতুন গানটিতে আধুনিক ভাবনা, রোমান্টিক আবহ ও বিনোদনের উপাদান একসঙ্গে যুক্ত হয়েছে।

গানটির ভিডিওতেও থাকছে ভিন্ন মাত্রার চমক। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন সিয়াম মৃধা এবং আলোচিত ব্র্যান্ড প্রমোটর ও টিকটকার আঞ্জুমান মেহজাবিন। ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন আরিয়ান এবং পরিচালনায় ছিলেন জয় আহমেদ। নির্মাতাদের মতে, রঙিন দৃশ্যায়ন, প্রাণবন্ত নৃত্য ও গল্পনির্ভর উপস্থাপনা ভিডিওটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

নির্মাতা ও সংশ্লিষ্ট শিল্পীদের আশা, ভালোবাসা দিবসে প্রকাশিত এই গানটি সব বয়সী দর্শক-শ্রোতাদের কাছে ভিন্ন অনুভূতি সৃষ্টি করবে। ভালোবাসা, হাসি ও বিনোদনের মিশেলে ‘আমার গরুর গাড়ি ২’ হয়ে উঠতে পারে এবারের ভালোবাসা দিবসের বিশেষ আকর্ষণ।

পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিরকুট
কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি তিন মাস পরপর দানবাক্স খোলা হলেও এবার ৪ মাস ১৮ দিন পর শনিবার (৩০ আগস্ট) সকালে এ কার্যক্রম শুরু হয়।

টানা কয়েক ঘণ্টার গণনায় ১৪টি লোহার দানবাক্স থেকে এবার পাওয়া গেছে ৩২ বস্তা টাকা। তবে টাকার সঙ্গে মিলেছে একটি চিরকুটও। সেখানে লেখা রয়েছে, ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’

সকাল ৭টা থেকে শুরু হওয়া দানবাক্স খোলার কার্যক্রমে অংশ নেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, জামিয়া এমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় চার শতাধিক মানুষ।

এর আগে চলতি বছরের ১২ এপ্রিল খোলা দানবাক্স থেকে রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল।

শনিবারের কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এবং জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী। নিরাপত্তার দায়িত্বে ছিলেন সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক এরশাদুল আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুবাইতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মিরসরাই প্রবাসীর
দুবাইতে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৫০) নামে চট্টগ্রামের মিরসরাইয়ের এক প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল মিরসরাই সদর ইউনিয়নের পূর্ব কিছমত জাফরাবাদ এলাকার মনু দর্জি বাড়ির মৃত বজলের রহমানের ছেলে।

সাইফুলের বন্ধু মো. মোরশেদ বলেন, ‘প্রায় ৩০ বছর আগে দুবাই গেছে সে। সৌদি আরব এবং দুবাইয়ের বর্ডার এলাকায় থাকে। বৃহস্পতিবার দুপুরে গাড়ি চালিয়ে আবুধাবি লেউয়া এলাকায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে মারা যায়। বর্তমান তার মরদেহ দুবাইয়ের একটি হাসপাতালে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে এবং তার একটা কন্যা সন্তান রয়েছে।’

ইউটিউবে নতুন ফিচার Hype
ইউটিউব এবার ছোট নির্মাতাদের উৎসাহিত করতে নতুন একটি বৈশিষ্ট্য চালু করেছে, যা ভিডিওর ভিউ এবং ফলোয়ার বাড়াতে সহায়ক হতে পারে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দের ভিডিওকে “হাইপ” করতে পারবেন।

এই বৈশিষ্ট্যটি প্রথম চালু করা হয় “মেড অন ইউটিউব” ইভেন্টে। বর্তমানে এটি ভারতের পাশাপাশি জাপান, আমেরিকা, ব্রিটেন, ইন্দোনেশিয়া সহ ৩৯টি দেশে উপলব্ধ। এখন থেকে ভিডিওর লাইক বোতামের পাশে একটি নতুন বোতাম দেখা যাবে, যা চাপলে ভিডিওটি হাইপ করা যাবে। এটি শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য, যাদের ফলোয়ার সংখ্যা ৫ লক্ষের কম।

ইউটিউবের লক্ষ্য এই ফিচারের মাধ্যমে ছোট নির্মাতাদের সমান সুযোগ দেওয়া। পাশাপাশি, এটি প্ল্যাটফর্মে আয় বৃদ্ধির সম্ভাবনাও তৈরি করতে পারে। ভবিষ্যতে নির্মাতারা অর্থ প্রদান করে তাদের ভিডিওর জন্য অতিরিক্ত হাইপ কিনতেও পারবে। ইউটিউব গেমিং এবং স্টাইল ক্যাটাগরিতেও হাইপ লিডারবোর্ড চালুর পরিকল্পনা করছে।

প্রতি সপ্তাহে একজন ব্যবহারকারী সর্বোচ্চ তিনটি ভিডিও হাইপ করতে পারবে। প্রতিটি হাইপের জন্য নির্দিষ্ট পয়েন্ট থাকবে, যা ভিডিওকে লিডারবোর্ডে স্থান দিতে সাহায্য করবে। যারা ভিডিও হাইপ করবেন, তাদের “হাইপ স্টার” ব্যাজও দেওয়া হবে। এছাড়া ব্যবহারকারীরা একটি ফিল্টার ব্যবহার করে শুধু হাইপ করা ভিডিওই দেখতে পারবেন।

ছোট নির্মাতাদের জন্য এই বৈশিষ্ট্য নতুন দর্শক ও ট্র্যাকশন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাইপ পাওয়া ভিডিওগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে, বিশেষ করে তাদের ক্ষেত্রে যাদের সাবস্ক্রাইবার সংখ্যা কম।

সোহান নকি সাইফ, কে খেলবেন একাদশে?
সিলেটে আজ শনিবার শুরু হচ্ছে বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। এর আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ।

যেকোনো আন্তর্জাতিক ম্যাচের আগে যেমন হয়, এবারও আলোচনায় আছে কে থাকবেন সেরা এগারোয়। বিশেষ করে নেদারল্যান্ডস সিরিজ শেষ হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই লিটন ও তাসকিনদের নামতে হবে এশিয়া কাপের জন্য। তাই এই তিনটি ম্যাচে দল আত্মবিশ্বাস গড়ার সুযোগ পাবে, তবে সিরিজে কোনো ভুল হলে সমালোচনার ঝড়ও উঠতে পারে।

ম্যানেজমেন্ট এই সময়ে খুব বেশি পরীক্ষা করতে চায় না, তাই আজকের একাদশ মোটামুটি ফরম্যাট অনুসারে সাজানো হবে। পারভেজ ইমন থাকছেন একাদশে এবং ওপেন করবেন তানজিদ তামিমের সঙ্গে। তিনে খেলবেন অধিনায়ক লিটন দাস, চারে তাওহীদ হৃদয় এবং পাঁচে জাকের আলি।

ছয় নম্বরে খেলতেন শামিম পাটোয়ারী, তবে পুরোপুরি ফিট না হওয়ায় তিনি এখন একাদশে নেই। এই স্থানে আসতে পারেন সাইফ হাসান। সাইফ খেললে তার পজিশন তিন বা চার হতে পারে, যা বাকিদের ব্যাটিং ক্রম পরিবর্তন করতে পারে। নুরুল হাসান সোহানও সুযোগ পেতে পারেন, তবে বোলিংয়ের কারণে এগিয়ে আছেন সাইফ।

সাত ও আট নম্বরে থাকবেন শেখ মেহেদী ও রিশাদ হোসেন। দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের জায়গা একদম নিশ্চিত। অন্য একজন পেসার হিসেবে খেলা হতে পারেন তানজিম সাকিব।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, লিটন দাস, জাকের আলী, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানজিম সাকিব।

ঋণ পরিশোধে অর্থবছরের শুরুতেই চাপের মুখে
প্রকল্প বাস্তবায়নের ধীরগতির কারণে সরকার বিদেশি ঋণের অর্থছাড়ে হিমশিম খাচ্ছে। একই সঙ্গে, আগের নেওয়া ঋণ পরিশোধের চাপও বেড়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বিদেশি ঋণের অর্থছাড় হয়েছে মাত্র ২০.২৭ কোটি ডলার, তবে ঋণ পরিশোধ করতে হয়েছে ৪৪.৬৬ কোটি ডলারের কিছু বেশি।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক ঋণ পরিশোধের চাপে চলতি মাসে বিদেশি মুদ্রা প্রবাহের চেয়ে ঋণ পরিশোধের চাহিদা বেশি। এর মধ্যে সুদ ও মূল অর্থ পরিশোধ অন্তর্ভুক্ত।

এ সময়ে ঋণ প্রতিশ্রুতি আগের বছরের তুলনায় বেড়েছে। জুলাইয়ে উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি এসেছে ৮.৩৪ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের ১.৬৪ কোটি ডলারের তুলনায় ৪০৯ শতাংশ বৃদ্ধি।

আইএমইডির প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম মাসে প্রকল্প বাস্তবায়ন খুব কম। মোট ২ লাখ ৩৮ হাজার ৬৯৫.৬৪ কোটি টাকার বরাদ্দের মধ্যে জুলাইয়ে খরচ হয়েছে মাত্র ১,৬৪৫ কোটি টাকা, যা মাত্র ০.৬৯ শতাংশ। এর ফলে এডিপি বাস্তবায়নের হার সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে কম।

বিদেশি ঋণ নির্ভর প্রকল্পগুলোর অর্থছাড়ও আগের বছরের তুলনায় কমেছে। জুলাইয়ে অর্থছাড় হয়েছে ২০.২৭ কোটি ডলার, যেখানে আগের বছরের একই সময়ে তা ছিল ৩৫.৮৩ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে অর্থছাড়ের হার প্রায় ৪৩ শতাংশ কমেছে।

আইএমইডি এবং ইআরডি সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে উন্নয়ন কর্মসূচি ও ঋণ পরিশোধের ভারসাম্য ঠিক রাখতে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।

আগামীকাল বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামীকাল রবিবার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন। শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। বৈঠকে দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা।

এর আগে আজ দুপুর ১টার দিকে গণঅধিকার পরিষদের সভাপতি এবং সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি নুরকে ফোন করে তার স্বাস্থ্য পরিস্থিতির বিস্তারিত জানেন।

বাংলাদেশ সফরে হাজির নেদারল্যান্ডস ক্রিকেট দল
প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন দলটি বুধবার সকালে ঢাকায় পৌঁছায়। সেদিনই তাদের সিলেটে রওনা হওয়ার কথা, কারণ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

আসন্ন এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে এই বিশেষ সিরিজের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও এটি নেদারল্যান্ডসের তৃতীয় বাংলাদেশ সফর, তবে এবারই প্রথম তারা টাইগারদের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসেছে। এর আগে ২০১১ সালের বিশ্বকাপে তারা বাংলাদেশ দলের বিপক্ষে মুখোমুখি হয়েছিল। এছাড়া, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাচরা বাংলাদেশে সাতটি ম্যাচ খেললেও, সেগুলোর কোনোটি বাংলাদেশের বিপক্ষে ছিল না।

সিরিজকে সামনে রেখে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড তাদের স্কোয়াডে তিনটি পরিবর্তন এনেছে। ইনজুরির কারণে বাদ পড়েছেন পেসার রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন। এছাড়া ব্যক্তিগত কারণে দলে থাকতে পারছেন না সাকিব জুলফিকার। তাদের পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন ১৭ বছর বয়সী ব্যাটার সেড্রিক ডি ল্যাং, পেসার সেবাস্টিয়ান ব্রাট এবং অলরাউন্ডার সিকান্দার জুলফিকার।

তিন ম্যাচের সিরিজটি শুরু হবে ৩০ আগস্ট। পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ সেপ্টেম্বর, সবগুলো ম্যাচই হবে সিলেটে।

নেদারল্যান্ডস দলের স্কোয়াডে রয়েছেন ম্যাক্স ও'ডোদ, বিক্রমজিত সিং, অনিল নিদামানুরু, অধিনায়ক স্কট এডওয়ার্ডস, নোয়াহ ক্রস, সিকান্দার জুলফিকার, সেড্রিক ডি ল্যাং, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভন মিকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গেল এবং সেবাস্টিয়ান ব্রাট।

৩ মাসের মধ্যে নির্বাচন হলে অনেক ঝামেলা এড়ানো যেত
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিলে অনেক ঝামেলা এড়ানো সম্ভব হতো বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৭ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘জিনিসপত্রের দাম বেড়ে চলেছে। আমার স্ত্রী আজকে সকালে ব্যাংকে ফোন করেছেন কিছু টাকা তোলার জন্যে। ব্যাংক থেকে বলছে, সরি ম্যাডাম, আমরা পাঁচ হাজার টাকার বেশি দিতে পারব না। এই এক বছরের মধ্যে যদি আমরা সেই পরিস্থিতির পরিবর্তন আনতে না পারি তাহলে কীভাবে কী হবে। এইসব ঝামেলাগুলো এড়িয়ে যাওয়া যেত, যদি তিন মাসের মধ্যে নির্বাচনটা করা যেত।’

বিএনপি মহাসচিব বলেন, কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য নিত্যনতুন দাবি তুলেছে। এমন এমন দাবি তুলছে, যার সঙ্গে বাংলাদেশের মানুষের পরিচিতই নেই। ‘সংস্কার’ শব্দটার সঙ্গে আমাদের সাধারণ মানুষ পরিচিত না। পিআর পদ্ধতি বুঝতে সময় লাগে। এর বড় একটা সমস্যা হচ্ছে যে, আপনি ভোট দিলেন, কিন্তু কাকে ভোট দিলেন আপনি জানেন না। ব্যক্তিকে চেনেন না। আপনি ভাবলেন, আপনার এলাকায় একজন নতুন জনপ্রিয় মানুষ আছে সলিমুদ্দিন সাহেব। আপনারা তাকে লক্ষ্য করে ভোটটা দিলেন। কিন্তু দেখা গেল কলিমুদ্দিন হয়ে গেল। এই বিষয়গুলো এখনো আমাদের কাছেই পরিষ্কার না। সাধারণ মানুষের কাছে তো নয়ই। এগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে কেন করছেন এটা?

মির্জা ফখরুল বলেন, ‘পাঁচ আগস্টের পরেই আমি আমার পার্টি অফিসের সামনে বলেছিলাম তিন মাসের মধ্যে নির্বাচন দিতে। আমি বলেছিলাম, আর বিলম্ব না করে তিন মাসের মধ্যেই জাতীয় সংসদে নির্বাচন দিন। আমাকে তখন সবাই সরাসরি আক্রমণ করে বলেছিলেন, খালি নির্বাচনই বোঝেন, ক্ষমতায় যেতে চান। কিন্তু মূল বিষয়টা তো অন্য জায়গায়। আমরা তো ঘর পোড়া গরু। আমরা দেখেছি যখনই একটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলোর সুযোগ নিয়ে নেয় অন্যরা।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘সরকারের ভেতরে একটা মহল তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে গণতন্ত্রের পক্ষের শক্তি যেন আসতে না পারে। যখন দেখি পত্রিকায় নিউইয়র্কে আমাদের বাংলাদেশের উপদেষ্টাকে অথবা উচ্চপদস্থ ব্যক্তিদেরকে আওয়ামী লীগের লোকেরা হামলা করছে, তখন কোথায় যাব আমরা? একটা পত্রিকায় সকালবেলা উঠে দেখলাম, একজন ব্যাংক লুটেরা শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা টাকা দিয়েছেন। হাসিনা দিল্লিতে বসে কীভাবে ওই টাকাকে ব্যবহার করে বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে সেই পরিকল্পনা করছেন।’

বিশ্বমানের লিফট এবার ‘বাংলাদেশে’
দেশেই বিশ্বমানের লিফট উৎপাদন করছে প্রোপার্টি লিফট

১৯৮৮ সালে লিফট আমদানির মাধ্যমে যাত্রা শুরু করেছিল আরএফএলের অঙ্গপ্রতিষ্ঠান প্রোপার্টি লিফট। ২০১৮ সাল থেকে নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে নিজস্ব কারখানায় আন্তর্জাতিক সেফটি স্ট্যান্ডার্ড মেনে লিফট উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশের লিফট বাজারের আকার বর্তমানে প্রায় ১৩শ’ কোটি টাকা। তবে এখনও ৭০–৮০ শতাংশ লিফট আমদানি করতে হয়। আমদানি নির্ভরতা কমাতে প্রোপার্টি লিফট শিল্পে আরএফএল প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এখন তারা শুধু দেশেই নয়, বিদেশেও লিফট রফতানি করছে।

প্রতিষ্ঠানটির সক্ষমতা মাসে ২৭০টি লিফট তৈরির হলেও বর্তমানে এর চেয়ে কম উৎপাদন করছে। ২০১৮ সালের পর থেকে এ পর্যন্ত তারা ৭ হাজারের বেশি লিফট হস্তান্তর করেছে।

আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল বলেন, “এখন আর মানসম্মত লিফটের জন্য বিদেশের ওপর নির্ভরতা নেই। দেশেই বিশ্বমানের লিফট তৈরি হচ্ছে।”

প্রোপার্টি লিফটের কারখানায় রয়েছে আধুনিক টেস্টিং ফ্যাসিলিটি, সেফটি ল্যাব এবং উন্নত প্রযুক্তির মোটর ও কন্ট্রোল প্যানেল। এতে দাম কম হওয়ার পাশাপাশি নিরাপত্তা ও বিদ্যুৎ সাশ্রয়ে নিশ্চিত হচ্ছে গ্রাহকরা।

বর্তমানে প্রতিষ্ঠানটির কারখানায় ২১০ জন কর্মী এবং সারাদেশে ইনস্টলেশন ও সার্ভিসিংয়ে এক হাজারের বেশি জনবল কাজ করছে। শিগগিরই আরও পাঁচ হাজার লোক নিয়োগের পরিকল্পনা রয়েছে।

প্রোপার্টি লিফট ইতোমধ্যে পায়রা থার্মাল পাওয়ার প্লান্ট, কোরিয়ান ইপিজেড, বে ইকোনমিক জোন, ইউএন আইএলও অফিস, ব্রিটিশ আমেরিকান টোবাকো, পিডিএল পদ্মা রিসোর্ট, চট্টগ্রাম আর্মি মেডিক্যাল কলেজসহ বিভিন্ন স্থাপনায় লিফট সরবরাহ করেছে।

প্রতিষ্ঠানটির সিওও মো. মঈনুল ইসলাম জানান, দেশে উৎপাদিত লিফটের দাম সমমানের আমদানিকৃত লিফটের চেয়ে গড়ে ৫ থেকে ৭ লাখ টাকা কম। বর্তমানে বাজারে প্যাসেঞ্জার, কার্গো, হাসপাতাল, হোম, ক্যাপসুল, হাইড্রোলিক ও সিজার লিফট সরবরাহ করছে তারা।

৫ দাবি ঘোষণা করে অনড় প্রকৌশল শিক্ষার্থীরা
বুধবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থী প্রতিনিধি জুবায়ের আহমেদ আন্দোলনকারীদের অবস্থান তুলে ধরেন। তিনি এ সময় পাঁচ দফা দাবি উপস্থাপন করেন।

জুবায়ের আহমেদ বলেন, প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরাসরি আন্দোলনকারীদের সামনে এসে দুঃখ প্রকাশ ও জবাবদিহি করতে হবে।

তিনি আরও জানান, সরকার যে কমিটি গঠন করেছে, তাতে শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি রাখা হয়নি। এই প্রতিনিধিত্বহীন কমিটিকে আমরা সাফভাবে প্রত্যাখ্যান করছি।

অ্যাপলের নতুন আইফোন নিয়ে শুরু হয়েছে গুঞ্জন
অ্যাপলের ২০তম বার্ষিকী উপলক্ষে আসতে যাওয়া আইফোন নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২৭ সালের সেই আইফোনে বাঁকানো (কার্ভড) ডিসপ্লে থাকতে পারে, যা iOS-এর নতুন ভিজ্যুয়াল ডিজাইন বা লিকুইড গ্লাস থিমের সঙ্গে মিলবে।

তবে জনপ্রিয় প্রযুক্তি বিশ্লেষক ও টিপস্টার আইস ইউনিভার্স এসব দাবিকে খারিজ করেছেন। তিনি জানান, অ্যাপল এখনই আইফোনের ডিজাইনে এমন বড় পরিবর্তন আনার পরিকল্পনা করছে না।

আইস ইউনিভার্স আগে বহুবার সঠিক তথ্য ফাঁস করেছেন, তাই তার মন্তব্য প্রযুক্তি মহলে যথেষ্ট বিশ্বাসযোগ্য বলে ধরা হয়। অর্থাৎ ২০২৭ সালের বিশেষ বার্ষিকী আইফোনে বাঁকানো ডিসপ্লে থাকবার সম্ভাবনা এখন খুবই কম।

ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমদ গ্রেপ্তার নিউজ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি খালিদ মনসুর।

ওসি বলেন, গতরাতে রুমমেটকে ছুরিকাঘাতের ঘটনায় হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় অভিযুক্ত জালালকে হেফাজতে নেয় পুলিশ। রাতেই তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করে। সেই মামলায় অভিযুক্ত হাজী মুহম্মদ মুহসীন হলের টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের শিক্ষার্থী ও ডাকসু ভিপি প্রার্থী জালালকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে রবিউল হককে ছুরিকাঘাত করেন জালাল আহমদ। আহত রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদকে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে চলমান বাকবিতণ্ডার জেরে রবিউলের রুমমেট জালাল আহমেদ তাকে ছুরি দিয়ে আঘাত করেছেন। আহত রবিউল এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

হাসপাতালে চিকিৎসাধীন রবিউল হক বলেন, রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে এসে লাইট অন করে এবং শব্দ করতে থাকে। ফলে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি বলি, সকালে আমাকে লাইব্রেরিতে যেতে হবে অযথা শব্দ করলে ঘুমে সমস্যা হচ্ছে। এতে সে রেগে গিয়ে আমাকে অবৈধ, বহিরাগত বলে। আমি প্রতিবাদ করলে আমাকে আঘাত করে। পরে কোনোভাবে আমি নিজেকে আত্মরক্ষা করি।

রাত ১টার দিকে হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম বলেন, এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য তাকে (জালাল) হল থেকে বহিষ্কার করা হলো। তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা করা হবে। রাতেই শাহবাগ থানা পুলিশকে জানিয়ে তার বিরুদ্ধে মামলা দায়েরের কথা জানান তিনি।

আসন্ন ডাকসু নির্বাচনে এ ঘটনার কোনো প্রভাব পড়বে না উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, জালাল আহমদের বিরুদ্ধে আগে একাধিক অভিযোগ আছে। আগের প্রশাসন তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে এই মুহূর্তে আমি বলতে পারছি না। তবে আজকের ঘটনার পর সবগুলো বিষয় খতিয়ে দেখা হবে।

ইসলামী সংগীত গাইলেন সাইদুল হাসান
সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত ভিডিও তৈরি করে আসছেন ইউটিউবার ও গণমাধ্যম কর্মী সাইদুল হাসান। এবার তার ইউটিউব চ্যানেলের জন্য ইসলামী সংগীত গাইলেন সাইদুল হাসান। সংগীতের শিরোনাম ‘নিঃশ্বাসে নিঃশ্বাসে’। এটি লিখেছেন ও সুর করেছেন গীতিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহফুজ বিল্লাহ সাহী।

এ সংগীতে প্রথম গেয়েছেন জনপ্রিয় নাশিদ শিল্পী নওশাদ মাহফুজ। এবার নওশাদ মাহফুজের গাওয়া নাশিদে কণ্ঠ দিলেন সাইদুল হাসান। সম্প্রতি সংগীতটির রেকডিং সম্পন্ন হয়েছে এবং একই সঙ্গে এটির স্টুডিও ভার্সনে ভিডিও ধারণ করা হয়েছে। শিগগিরই সাইদুল হাসানের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল হাসান সাইদুলন-এ প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে সাইদুল হাসান বলেন, ‘ইসলামী সংগীত আমি ছোটবেলা থেকেই গেয়ে আসছি। তবে কখনও স্টুডিও আয়োজনে গাওয়া কিংবা রেকডিং করা হয়নি। দরদ দিয়ে মাহফুজ ভাইয়ের নাশিদটি গাইলাম। আমার বিশ্বাস দর্শকদের ভালা লাগবে’। এ ছাড়া সাইদুল আরও দুটি নাশিদ ‘সেরা জান্নাত’ ও ডেকে নেবে যেদিন আমারে’ রেকডিং করেছেন। ধারাবাহিক ভাবে নাশিদ দুটিও প্রচার করা হবে।’

স্বেচ্ছায় জেলা বিএনপির পদ ছাড়লেন জি কে গউছ
হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে অংশগ্রহণের জন্য যুগ্ম আহ্বায়কের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন জি কে গউছ। মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৪ আগস্ট দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবরে আবেদন করে স্বেচ্ছায় জেলা বিএনপির পদ থেকে অব্যাহতি চান গউছ।

এছাড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের পদ থেকে স্বেচ্ছায় পদ ছাড়লেন মিজানুর রহমান চৌধুরী, হাজী এনামুল হক, হাজী নুরুল ইসলাম ও এনামুল হক সেলিম।

জি কে গউছ বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী জেলা বিএনপির পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেয় তারেক রহমান আমার আবেদন গ্রহণ করেছেন। আগামী ৬ সেপ্টেম্বর জেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্বিতা করছি।

উল্লেখ্য, ১৬ বছর পর আগামী ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা বিএনপির সম্মলেন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে।

চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
রংপুরের পীরগাছায় চাঁদাবাজির অভিযোগে ইটাকুমারী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শামিম হোসেনকে (৩০) গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শামিম হোসেন উপজেলার কালীগঞ্জ এলাকার রমজান আলীর ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার অন্নদানগর ইউনিয়নের হরিচরন আমতলা এলাকায় সরকারি একটি আমগাছ নিলামে কিনেছিলেন স্থানীয় ব্যবসায়ী সেকেন্দার আলী। কিন্তু গাছটি কাটতে গেলে শামিমসহ কয়েকজন বাধা দেন এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে সেকেন্দার আলী থানায় মামলা করলে পুলিশ শামিমকে গ্রেফতার করে।

পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আকন্দ বলেন, চাঁদা দাবির অভিযোগে শামিম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, গ্রেপ্তার শামিমকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

ওমানপ্রবাসী মানসিক রোগীর খোঁজে দিশেহারা পরিবার
স্বজনের জন্য ঢাকায় ব্র্যাক লার্নিং সেন্টারে অপেক্ষার প্রহর গুনছেন মানসিক ভারসাম্যহীন এক ওমানপ্রবাসী। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৩টা ২৫ মিনিটে ইন্ডিগো বিমানে ওমান থেকে দেশে ফিরেছেন সুমন নামের ওই ব্যক্তি।

জানা যায়, ওমানপ্রবাসী ওই ব্যক্তিকে বিমানবন্দরে উদ্দেশ্যহীন চলাফেরা করতে দেখেন এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা। পরে তাকে এভিয়েশন সিকিউরিটি কন্ট্রোল রুম থেকে পাঠানো হয় ব্র্যাক লার্নিং সেন্টারে।

বর্তমানে তিনি ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের তত্ত্বাবধানে আছেন। সুমন তার নাম ছাড়া আর কিছুই বলতে পারছেন না। কখনও বলছেন তার বাড়ি ফেনী, কখনও বরিশাল, আবার কখনও ঢাকায়। তার কাছে কোনো পাসপোর্ট বা ডকুমেন্ট নেই। মানসিক অসুস্থতার কারণে নিজের পরিচয় জানাতেও অক্ষম তিনি।

ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার সুমনের পরিবার বা স্বজনদের খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে। এ জন্য (০১৭১২১৯৭৮৫৪) এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত বেরোবি শিক্ষার্থী মেহেদী
অবিরাম স্বপ্নে গড়া মেহেদীর ভবিষ্যৎ হঠাৎই থেমে গেল এক কঠিন বাস্তবতায়। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৭ম ব্যাচের (বিশ্ববিদ্যালয় - ১০ম ব্যাচ) শিক্ষার্থী মেহেদী হাসান আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। প্রতিনিয়ত যিনি লড়ছিলেন জ্ঞানার্জনের যুদ্ধে, এখন তিনি লড়ছেন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামে। প্রতিপক্ষ এক ভয়ংকর রোগ, ক্যান্সার।

পাকস্থলীর ক্যান্সারে জীবন-মরণ সংগ্রামে থাকা মেহেদীকে বাঁচাতে নিয়মিত কেমোথেরাপি, নানান মেডিকেল টেস্ট ও ব্যয়বহুল ওষুধের ব্যবস্থা করতে হচ্ছে। তার সুচিকিৎসার জন্য ১২-১৫ লাখ টাকার প্রয়োজন। কিন্তু তাৎক্ষণিক এই বিপুল অঙ্কের টাকা যোগাড় করতে তার পরিবার আর্থিক সংকটের মুখোমুখি। তাই নিজের জীবন বাঁচানোর জন্য সমাজের সকলের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

মেহেদী হাসানের বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায়। তিনি বাবা-মায়ের একমাত্র পুত্র সন্তান। নিজের অসুস্থতা নিয়ে তিনি বলেন, আমার পরিস্থিতি বর্তমানে অনেক জটিল, সময়মতো চিকিৎসা না নিলে হয়তো আমার ক্যান্সার লিভার, ফুসফুস ও অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়বে, তাহলে আর কেমোথেরাপি বা অপারেশন করেও আমাকে হয়তো বাঁচানো যাবে না।

তিনি আরও বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, আমাকে প্রাথমিক অবস্থায় ৪ টার মতো কেমোথেরাপি দিতে হবে। এরপর ক্যান্সারটি ছোট হয়ে আসলে অপারেশন করে তারপর আরো ৩-৪ টা কেমোথেরাপি দিয়ে ক্যান্সার নি:শেষ করা হবে। এর মাধ্যমে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাবো। এদিকে, আমার এই চিকিৎসার জন্য ভারতের হায়াদ্রাবাদের চিকিৎসকের সাথে কথা বলেছি, ওনারা জানান ওখানে কেমোথেরাপি, সার্জারি ও অন্যান্য টেস্টের জন্য ১৫ লক্ষ টাকা খরচ হবে। এছাড়া যাতায়াত, থাকা-খাওয়া এর জন্য আলাদা অর্থ গুনতে হবে, যা নিয়ে মূলত ২০ লক্ষ টাকার মতো প্রয়োজন। তবে বাংলাদেশে এ চিকিৎসা করালে ১২-১৫ লক্ষ টাকার মধ্যেই হবে। ‎কিন্তু আমার বাবা না থাকায় ও পরিবারে আমিই একমাত্র কর্মক্ষম ব্যাক্তি হওয়ায় আমার পরিবারের পক্ষে এতোগুলা টাকা সংগ্রহ করা প্রায় অসম্ভব। তাই আমাকে বাঁচানোর জন্য সকলের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি।

এদিকে মেহেদীর সহপাঠী ও বন্ধুবান্ধবরা ইতোমধ্যেই চিকিৎসা ব্যয় মেটাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তারা কয়েকটি মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সহায়তা পাঠানোর ব্যবস্থা করেছেন। নিচে দেওয়া নম্বর ও তথ্য ব্যবহার করে যে কেউ চাইলে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন।

সহায়তা পাঠানোর মাধ্যম সমূহ:

‎বিকাশ: ০১৭২২২৮৮২৮৯

‎নগদ: ০১৭২২২৮৮২৮৯

‎রকেট: ০১৭২২২৮৮২৮৯

‎ব্যাংক ডিটেইলস:

Bank details:

Bank: Marcantile Bank PLC

A/C NO: 1121009933176

A/C Name: Md.Mehedi Hasan

Branch: Mohakhali

Swift: MBLBBDDH

বার্সেলোনা কেন এখনো গত মৌসুমের জার্সি পরে খেলছে
নতুন মৌসুম শুরুর পর এরই মধ্যে লা লিগার দুটি ম্যাচ খেলে ফেলেছে বার্সেলোনা। দুটি ম্যাচই বার্সা খেলেছে পুরোনো জার্সি গায়ে জড়িয়ে। অথচ ২০২৫–২৬ মৌসুম সামনে রেখে মৌসুম শুরুর আগেই তিনটি নতুন জার্সি উন্মোচন করেছিল লা লিগার চ্যাম্পিয়নরা। কিন্তু এর কোনোটি পরে এখন পর্যন্ত মাঠে নামতে পারেনি তারা।

মৌসুমের প্রথম দুই ম্যাচে মায়োর্কা ও লেভান্তের বিপক্ষে বার্সা মাঠে নেমেছে গত মৌসুমের লেবু-সবুজ রঙের তৃতীয় জার্সি পরে। এর কারণ, লা লিগার কিট সিলেক্টর টুলের পরীক্ষায় নতুন তিন জার্সির কোনোটিই উত্তীর্ণ হতে পারেনি।

কিট সিলেক্টর টুলের পরীক্ষায় বার্সার ঐতিহ্যবাহী নীল-গার্নেট রঙের হোম জার্সিটি মায়োর্কার লাল-কালো রঙের জাার্সির সঙ্গে মিলে গেছে। পাশাপাশি এটির সঙ্গে লেভান্তের জার্সিরও মিল পাওয়া গেছে।

তবে সবচেয়ে অপ্রত্যাশিত ঝামেলা বেধেছে অ্যাওয়ে জার্সি নিয়ে। প্রয়াত বাস্কেটবল কিংবদন্তি কোবে ব্রায়ান্টের মাম্বা ব্র্যান্ডের সঙ্গে মিল রেখে তৈরি সোনালি জার্সিটিতে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে কালো শর্টস, যেটির রং মায়োর্কা আর লেভান্তের শর্টসের রঙের সঙ্গে মিলে গেছে।

এ ছাড়া বার্সার কমলা রঙের তৃতীয় জার্সিটিও মায়োর্কা আর লেভান্তের হোম জার্সির সঙ্গে মিলে গিয়ে গোলমাল পাকিয়েছে। যে কারণে শেষ পর্যন্ত উপায় না দেখে বার্সাকে ফিরতে হয়েছে গত মৌসুমের পুরোনো জার্সিতে।

এক বছরে রেকর্ড ১৭ হাজার কোটি টাকা জব্দ
গত এক বছরে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ জব্দ করেছে। দেশে দীর্ঘদিন ধরে ব্যাংক লুটপাট, ঋণ কেলেঙ্কারি এবং অর্থ পাচারের অভিযোগ দেখা দিয়েছে। গত বছরের জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে জড়িত তদন্তে বিএফআইইউ একের পর এক পদক্ষেপ গ্রহণ করে।

২০২৪ সালের আগস্ট থেকে চলতি বছরের ৩ আগস্ট পর্যন্ত সময়ে অন্তত ১,৫৭৩টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এসব হিসাবের মধ্যে ১,৬৮০ কোটি টাকা এবং ৩ মিলিয়ন মার্কিন ডলার ছিল, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ শুধু ব্যাংক হিসাব থেকে জব্দ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১,৭১৬ কোটি টাকা। এছাড়া ১৮৮টি বিও হিসাব থেকেও প্রায় ১৫,৫০০ কোটি টাকা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে এক বছরে জব্দ করা অর্থের মোট পরিমাণ প্রায় ১৭,১০৯ কোটি টাকা।

দেশের ভেতরের জব্দ অর্থের পাশাপাশি, সরকারের অভিযান বিদেশেও সম্প্রসারিত হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে অন্তত ১৫৬ মিলিয়ন মার্কিন ডলার, ৪৬ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড এবং ২৯১ মিলিয়ন ইউরো সমপরিমাণ অবৈধ সম্পদ জব্দ করা হয়েছে। এসব বিদেশি মুদ্রার সমন্বিত পরিমাণ বাংলাদেশি টাকায় ৬ হাজার কোটি টাকার বেশি। জব্দ সম্পদ বাংলাদেশের অনুরোধে আন্তর্জাতিক আর্থিক গোয়েন্দা সংস্থার সহযোগিতায় সংগৃহীত হয়েছে। সংশ্লিষ্ট দেশে অর্থ পাচারের অভিযোগে মামলা চলছে, এবং আদালতের রায় শেষে এসব সম্পদ ফেরত পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এত বিপুল অঙ্কের অর্থ জব্দ হওয়া দেশের জন্য ইতিবাচক হলেও কিছু চ্যালেঞ্জও তৈরি করছে। অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান জনগণের আস্থা বৃদ্ধি করছে, তবে জব্দ অর্থ ব্যবহারযোগ্য করতে হলে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, যা সময়সাপেক্ষ। অর্থনীতিবিদরা বলেন, জব্দ অর্থ দ্রুত রাষ্ট্রীয় কোষাগারে যুক্ত হলে এটি বাজেট ঘাটতি কমাতে এবং উন্নয়ন প্রকল্পে কাজে লাগানো যেতে পারে।

সরকারকে বিশেষভাবে দুই বিষয় অগ্রাধিকার দিতে হবে। প্রথমত, আইনগত প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল বা ফাস্ট-ট্র্যাক কোর্টের ব্যবস্থা করা। দ্বিতীয়ত, ভবিষ্যতে অর্থ পাচার রোধে আর্থিক খাতের নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী করা। আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রযুক্তিভিত্তিক নজরদারি সম্প্রসারণ করলে পাচারের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

শোকজ নোটিশের জবাব দেবেন বিএনপি নেতা ফজলুর রহমান
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান জানিয়েছেন, তিনি দলের পাঠানো শোকজ নোটিশের জবাব দেবেন। সোমবার (২৫ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে মোবাইল ফোনে তিনি এই তথ্য জানান।

ফজলুর রহমান বলেন, “আমি নোটিশটি রোববার রাত ৯টার দিকে পেয়েছি। একজন বার্তাবাহক বাসায় পৌঁছে দিয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, নোটিশের জবাব দেবো।” তবে ঠিক কবে জবাব দেবেন, তা নির্দিষ্ট করে জানাননি।

তিনি বলেন, “নোটিশের জবাব দেওয়ার আগে এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। এখনও হাতে সময় আছে, দেখি কী করি।”

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে দলীয় অবস্থানের বাইরে গিয়ে ধারাবাহিক বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে ফজলুর রহমানকে শোকজ করে বিএনপি। রোববার রাতে পাঠানো নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “মেহমান যারা এসেছেন, তাদের সঙ্গে আমার নোটিশ পাওয়ার যোগসূত্র আছে কি না, তা দেখার অনুরোধ করি।”

এছাড়া অভিযোগ করেন, “আমার বাসার নিচে সাত-আটজন ছেলে-মেয়ে সকাল থেকে জটলা করছে, মব সৃষ্টি করছে।”

বিএনপির একটি সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে বা সন্তোষজনক ব্যাখ্যা না এলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

ইবি ল্যাবরেটরী স্কুলে ফুলকুঁড়ি আসর তারারমেলার বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি
ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফুলকুঁড়ি আসর তারারমেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় ইবি ল্যাবরেটরী স্কুলে এ কর্মসূচি পালন করেন তারা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের সমাজসেবা ও সার্কুলেশন সম্পাদক মাহবুব সরকার, প্রধান মেহমান হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে ফুলকুঁড়ি আসর কুষ্টিয়া শহর শাখার পরিচালক অগ্রপথিক মির্জা সিফাত উপস্থিত ছিলেন।

এসময় দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন, "পরিমিত বৃক্ষ না থাকাই পৃথিবী আজ ধ্বংসের মুখে ধাবিত। ছোটবেলায় আমরা যেমন সবুজায়ন দেখেছি  এখন তা দেখা যায় না। এজন্য অনেক বন্য পশু ধ্বংস হয়ে গেছে ও জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। একটি দেশে শতকরা ২৫ ভাগ বন থাকা প্রয়োজন কিন্তু আমাদের দেশে বনের পরিমাণ কম আছে। আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলে  বনের পরিমাণ বেড়ে আস্তে আস্তে ভারসাম্য আসবে। মৃত্যুর সময় জানার পরেও আমাদের বৃক্ষরোপণ করা প্রয়োজন। বৃক্ষ ছাড়া পৃথিবীর ভারসাম্য সঠিক থাকে না।"

ফুলকুড়ি আসরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মাহবুব সরকার বলেন," আজকের এই মহৎ আয়োজনে যে সকল শিক্ষার্থীরা এখানে উপস্থিত আছে তারা সকলে অনন্ত একটি করে কাজ রোপন ও বিতরণ করবো। গাছ রোপনের পাশাপাশি আমরা যেন গাছের পরিচর্যা করতে পারি সে বিষয় লক্ষ্য রাখতে হবে। আমরা জানি গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে ও কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য গাছের গুরুত্ব অপরিসীম। তাই আমরা সকলে পরিবেশ রক্ষার জন্য গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করবো।"

উল্লেখ্য : "পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো" স্লোগানকে সামনে রেখে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ১৯৭৪ সালে একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবা এই পাঁচটি আদর্শকে সামনে রেখে প্রতিষ্টা লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ, দক্ষতা অর্জন ও চরিত্রবান মানুষ হিসেবে গড়ে তোলা এবং শিশু অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সংগঠনের প্রতিটি শাখায়ই গঠনমূলক ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত রয়েছে।

বাংলাদেশ সফর ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে: ইসহাক দার
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফরকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ হিসেবে অভিহিত করেছেন। রোববার (২৪ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এই মন্তব্য করেন।

ইসহাক দার জানান, বাংলাদেশে ৩৬ ঘণ্টার ব্যস্ত ও ফলপ্রসূ সফর সম্পন্ন হয়েছে। সফরের সময় তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য ও শুল্ক কমিশনের চেয়ারম্যান, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার। এছাড়া, সফরের সময় প্রতিনিধিদল বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলসমূহের নেতারা, বুদ্ধিজীবী, গবেষণা প্রতিষ্ঠান, একাডেমিক, সুশীল সমাজ এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।

ইসহাক দার উল্লেখ করেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠক অত্যন্ত ফলপ্রসূ ও অর্থবহ ছিল। বৈঠকে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক সম্পর্ক, শিক্ষা ও দক্ষতা উন্নয়নসহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “বিগত সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছিল। বর্তমান সরকার চায় পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে।”

তিনি আরও বলেন, “পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমাদের সম্পর্ক ঐতিহাসিক ও বহুমাত্রিক। আজকের বৈঠকে আমরা ভবিষ্যতের জন্য এই সম্পর্ক আরও দৃঢ় করার প্রতিশ্রুতি করেছি। পারস্পরিক সম্মান, সমঝোতা এবং সহযোগিতার ভিত্তিতে সম্পর্ককে আরও এগিয়ে নিতে চাই।”

অমীমাংসিত বিষয়ে দুই দেশের অবস্থান একই কি না, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, “আমরা আমাদের অবস্থান পূর্ণভাবে তুলে ধরেছি। কিছু অগ্রগতি হয়েছে—দুই পক্ষ একমত হয়েছে যে এই বিষয়গুলো আলোচনা করে সমাধান করা প্রয়োজন, যাতে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাধা সৃষ্টি না হয়।”

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “আমরা চাই পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক হোক। ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রেই আলাপ-আলোচনা প্রয়োজন, এবং সেই দৃষ্টিভঙ্গিতেই সম্পর্ক এগোচ্ছে।”

এদিকে, দ্বিপাক্ষিক বৈঠকের সময় ইসহাক দার উল্লেখ করেন, একাত্তর ইস্যুতে ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তি ও ২০০২ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পারভেজ মোশাররফ হোসেন দুঃখ প্রকাশ করেছেন। তৌহিদ হোসেন এই বক্তব্যের সঙ্গে একমত নয় এবং বলেন, “আমরা আমাদের অবস্থান জানিয়েছি, তারা তাদের অবস্থান জানিয়েছে। একমত হলে সমস্যার সমাধান হয়ে যেত।”

কে বেশি টাকা দেয়, ফেসবুক নাকি ইউটিউব
বর্তমান সময়ে ‘ফেসবুক’ ও ‘ইউটিউব’ নাম দুটি বেশ পরিচিত। ইনকামের সুযোগ থাকায় এই ২ মাধ্যমে ক্রিয়েটরদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তবে অনলাইন ভিডিও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে ফেসবুক থেকে পুরোনো মাধ্যম ইউটিউব। এ দুই জায়গার কোনটিতে ইনকাম বেশি, তা নিয়ে আগ্রহের শেষ নেই।

পরিসংখ্যানের তথ্যানুযায়ী, প্রতি ১০ লাখ ভিউয়ে ফেসবুকে প্রায় ১৫-২০ ডলার আয় করা যায়। যেখানে ইউটিউবে প্রায় ১০০-১২০ ডলারের বেশি আয় করা যায়। অর্থাৎ এ ক্ষেত্রে ইউটিউব এগিয়ে রয়েছে।

ফেসবুকে একাধিক মনিটাইজেসন টুল রয়েছে। যেমন, স্টার্স, ইন-ভিডিও পারচেস, ব্র্যান্ড কোলাবোরেশন ইত্যাদি।

অপরদিকে ইউটিউবেও রয়েছে অসংখ্য মনিটাইজেসন টুল। ইউটিউব পার্টনার প্রোগ্রামের অধীনে একাধিক উপায়ে টাকা উপার্জন করা যায়। যেমন- ইন-স্ট্রিম অ্যাড, স্পনসরশিপ, সুপার চ্যাট ডোনেশন এবং চ্যানেল মেম্বারশিপ।

মনিটাইজেসন

বেশিরভাগ সময় ফেসবুকে প্রায় ১০ হাজার পেজ লাইক এবং শেষ ৬০ দিনে ৩০ হাজার মিনিট ভিউ থাকলে চ্যানেল মনিটাইজেসন হতে পারে। অন্যদিকে ইউটিউবে কমপক্ষে ১ হাজার সাবস্ক্রাইবার এবং ৪ হাজার ঘণ্টা ওয়াচ টাইম থাকলে মনিটাইজেসন পাওয়া যেতে পারে। এ ক্ষেত্রে নিজস্ব কনটেন্ট থাকা জরুরি।

বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখা যায়, ইনকামের দিক দিয়ে ফেসবুক থেকে ইউটিউব এগিয়ে। কারণ ইউটিউবে এনগেজমেন্ট বেশি হয়ে থাকে। পাশাপাশি ইউটিউবে ডেটা ইউসেজও অনেক বেশি। যে কারণে ফেসবুকের থেকে মনিটাইজেসনের বিচারে এগিয়ে রয়েছে ইউটিউব।

৩৮ বছর পুরোনো যে রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ান স্পিনার
ম্যাকেতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে রেকর্ডবুক নতুন করে লিখলেন অস্ট্রেলিয়ার কুপার কনোলি। ২২ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার ৫ উইকেট তুলে নিয়ে হয়ে গেলেন অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে কম বয়সে ওয়ানডেতে পাঁচ উইকেট নেওয়া বোলার।

রোববার (২৪ আগস্ট) নিজের জন্মদিনের মাত্র দুই দিন পরই এই কীর্তি গড়লেন কনোলি। ১৯৮৭ সালে ক্রেগ ম্যাকডারমট ২২ বছর ২০৪ দিন বয়সে ওয়ানডেতে প্রথম পাঁচ উইকেট নিয়েছিলেন। সেই রেকর্ড টিকল টানা ৩৮ বছর, ভাঙলেন তরুণ কনোলি।

দক্ষিণ আফ্রিকার ইনিংসে মাঝপথেই ধস নামিয়ে দেন তিনি। ছয় ওভারে মাত্র ২২ রান খরচায় তুলে নেন ৫ উইকেট। তার শিকার হন টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস (৪৯), উইয়ান মুল্ডার, করবিন বোশ ও কেশব মহারাজ। ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে ধারাবাহিক আঘাতে কার্যত ম্যাচ ছিনিয়ে নেন কনোলি।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তোলে বিশাল ৪৩১/২ রান। উদ্বোধনী জুটিতেই ট্রাভিস হেড (১৪২) ও মিচেল মার্শ (১০০) গড়েন ২৫০ রানের পার্টনারশিপ। পরে ক্যামেরন গ্রিন খেলেন মাত্র ৪৭ বলে ঝোড়ো সেঞ্চুরি। শেষে অ্যালেক্স ক্যারি যোগ করেন অপরাজিত ৫০ রান। অস্ট্রেলিয়ার শীর্ষ তিন ব্যাটারের সেঞ্চুরি করার নজির ওয়ানডে ইতিহাসে দ্বিতীয়বার দেখা গেল।

৪৩২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় মাত্র ১৫৫ রানে। উইয়ান মুল্ডার বোলিংয়েও রেকর্ডবইয়ে জায়গা করে নেন অনাকাঙ্ক্ষিতভাবে ৭ ওভারে খরচ করেন ৯৩ রান, যা ওয়ানডেতে সবচেয়ে ব্যয়বহুল স্পেলগুলোর একটি।

যদিও সিরিজ আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার হাতে, তৃতীয় ম্যাচটা পুরোপুরিই ছিল কনোলির মঞ্চ। ম্যাচ শেষে হাতে বল তুলে ধরে গ্যালারির অভিবাদন নিলেন এই তরুণ, আর হাসলেন এমন এক হাসি—যা বলে দিল ইতিহাস লেখা হয়ে গেছে।

ফজলুর রহমানকে নিয়ে ছাত্রশিবিরের বিবৃতি, বিএনপির প্রতি আহ্বান
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান কর্তৃক জুলাই আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ বলে মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (২৪ আগস্ট) এক যৌথ প্রতিবাদ বার্তায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ নিন্দা জানান।

বিবৃতিতে নেতারা বলেন, জুলাই অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ সংগ্রাম। সহস্রাধিক মানুষের জীবন, হাজার হাজার মুক্তিকামী জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসন থেকে দেশবাসী আজাদি লাভ করে। অথচ জাতিকে নতুন বাংলাদেশ উপহার দেওয়া সেই ঐক্যবদ্ধ শক্তিকে ‘কালো শক্তি’ আখ্যায়িত করে প্রকারান্তরে জুলাই অভ্যুত্থানকেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আমরা তার এ ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নেতারা বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি—সাবেক ছাত্রলীগ নেতা ফজলুর রহমান দীর্ঘদিন ধরে আওয়ামী বয়ান প্রচার করে যাচ্ছেন। অভ্যুত্থানকে ‘অপশক্তির ষড়যন্ত্র’ বলেও ফ্রেমিং করছেন। এমনকি অভ্যুত্থানের নেতৃত্বকে ক্রমাগতভাবে ‘রাজাকারের বাচ্চা’ বলে তীব্র কটাক্ষ করে যাচ্ছেন। শুধু তা-ই নয়, ফ্যাসিবাদের প্রতীক আওয়ামী মুজিববাদ ফিরিয়ে আনার প্রয়াসে নানা ভঙ্গিমায় তিনি মুজিব বন্দনাও করে যাচ্ছেন এবং অযাচিতভাবে মুক্তিযুদ্ধকে জুলাইয়ের মুখোমুখি দাঁড় করানো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। কিন্তু একটি দলের প্রধানের উপদেষ্টা পদে থেকে ধারাবাহিকভাবে এমন বক্তব্য দেওয়া হলেও তার বিরুদ্ধে দলীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি; বরং তাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে।

জাহিদ-সাদ্দাম আরও বলেন, ফজলুর রহমানের বক্তব্যে ফ্যাসিস্ট হাসিনার প্রতিচ্ছবি স্পষ্ট। তিনি জুলাই যোদ্ধাদের তুচ্ছতাচ্ছিল্য করে এবং অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির মাধ্যমে আসলে জুলাই গণহত্যাকে বৈধতা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। এ অবস্থায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে : আওয়ামীপ্রেমী ফজলুর রহমান গংদের লালন-পালনকারী দল রাষ্ট্রক্ষমতা পেলে জুলাই শহীদ ও যোদ্ধারাই কি উল্টো বিচারের মুখোমুখি হবেন?

উদ্বেগ জানিয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দুই নেতা বলেন, শহীদদের রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার ক্ষমতায় থাকলেও গণহত্যাকারী আওয়ামী লীগের মতো করেই জুলাই আন্দোলনকে নিয়ে কটূক্তিকারীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে, যা জুলাইয়ের শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। আমরা অবিলম্বে ফজলুর রহমানকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রয়োগের জোর দাবি জানাচ্ছি।

হুঁশিয়ার করে তারা বলেন, দলীয়ভাবে তার কর্মকাণ্ড জবাবদিহির আওতায় এনে সর্বোচ্চ সাংগঠনিক শাস্তি আরোপ করতে বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় জুলাই অভ্যুত্থানের সংঘবদ্ধ শক্তিরা এর যথোপযুক্ত জবাব দিতে বাধ্য হবে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
দেশের আকাশে আজ রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল (২৫ আগস্ট) পবিত্র সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২৬ আগস্ট থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। সে অনুযায়ী, আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন হবে।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশন সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায়, আজ (রোববার, ২৯ সফর) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

ফলে আগামীকাল সোমবার (২৫ আগস্ট) পবিত্র সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।

এই হিসাব মতে, আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) (১২ রবিউল আউয়াল) দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালন হবে। বাংলাদেশে এ দিনটি সাধারণ ছুটি।

উল্লেখ্য, ৫৭০ খ্রিস্টাব্দের হিজরি রবিউল আউয়াল মাসের ১২ তারিখে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী (স.)। তার আবির্ভাব এবং ইসলাম ধর্মের প্রচার বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। দীর্ঘ ২৩ বছর ইসলাম ধর্ম প্রচার করে ৬৩ বছর বয়সে ১২ রবিউল আউয়াল তারিখেই মহানবী (স.) মৃত্যুবরণ করেন। তাই ১২ রবিউল আউয়াল মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করেন।

দুবাইয়ে ওমান প্রবাসীর হাতে বাংলাদেশি যুবক খুন
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওমান প্রবাসীর হাতে খুন হয়েছেন বাংলাদেশের প্রবাসী যুবক সবুজ (৩৬)। শুক্রবার (২২ আগস্ট) রাত ৯টার দিকে দুবাইয়ের আজমান কেরামা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সবুজ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ছোট দুর্গাপুর মিয়াজি বাড়ির মৃত আমছর আলীর একমাত্র ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর ১০ মাস আগে পরিবার ও আত্মীয়স্বজনের কাছ থেকে টাকা ধার করে প্রবাস জীবন শুরু করেন সবুজ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

আরও জানা যায়, সবুজ যে বাসায় থাকতেন, সেখানে ওমানের এক ব্যক্তি ভাড়া থাকতেন। ওই ব্যক্তির কাছে ভাড়ার টাকা চাইতে গেলে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই ব্যক্তি সবুজের মাথায় ভারি বস্তু দিয়ে আঘাত করলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই নিহত যান।

এ ঘটনার খবর প্রথমে পরিবারের কাছে পৌঁছে দেন সবুজের স্বজন দুবাই প্রবাসী রুবেল। পরে নিহতের খালাতো ভাই আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।বর্তমানে নিহতের মরদেহ দুবাই পুলিশের হেফাজতে হাসপাতালে রাখা হয়েছে। হত্যাকারী ওমানি নাগরিককে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ আটক করেছে এবং থানায় প্রেরণ করেছে বলে জানা গেছে।

নিহত সবুজের মা পারুল বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার একমাত্র ছেলেকে খুন করে ফেলল। সংসার চালানোর ভরসা ছিল সে-ই। এখন আমি আর আমার নাতিরা কীভাবে বাঁচব?

স্ত্রী রীমা আহাজারি করে বলেন, আমার স্বামীকে ফিরিয়ে দাও। ১০ বছরের ছেলে বাইজিদ বাবার জন্য কাঁদছে। সে এখন বাবাহারা হয়ে গেল। নিহতের দুই বোন ও ভাই হারানোর শোকে ভেঙে পড়েছেন। গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনিবলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। সরকারি প্রক্রিয়ার মাধ্যমে নিহতের মরদেহ দেশে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসকে অবহিত করা হবে। সবুজের মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছে শোকাহত পরিবার।

২ সেপ্টেম্বর থেকে কার্যকর: জেমিনি চ্যাটবটের নতুন তথ্য নীতি
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জেমিনি চ্যাটবট এখন জিমেইলসহ গুগলের বিভিন্ন সেবায় স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার করা যায়। শুধু তা–ই নয়, চাইলে ছবি থেকে সরাসরি ভিডিও তৈরির পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তর জানার সুযোগ থাকায় অনেকেই নিয়মিত জেমিনি চ্যাটবট ব্যবহার করেন। কিন্তু জেমিনি চ্যাটবট ব্যবহারকারীদের বিভিন্ন প্রম্পট ও তথ্য সংগ্রহ করে প্রশিক্ষণের কাজে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে গুগল। এ জন্য নতুন নীতিমালাও প্রণয়ন করেছে প্রতিষ্ঠানটি।

আগামী ২ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই নীতিমালায় বলা হয়েছে, ব্যবহারকারীরা চাইলে জেমিনি চ্যাটবটের তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধ রাখতে পারবেন।

বর্তমানে জেমিনি চ্যাটবটে ‘জেমিনি অ্যাপস অ্যাকটিভিটি’ অপশনের মাধ্যমে ব্যবহারকারীদের চ্যাট, আপলোড ও নির্দেশনার তথ্য সংরক্ষণ করা হয়ে থাকে। আগামী সেপ্টেম্বর থেকে এ সেটিংসের নাম হবে ‘কিপ অ্যাকটিভিটি’। অপশনটি বন্ধ করে দিলে ভবিষ্যতে ব্যবহারকারীদের কোনো প্রম্পট ও কথোপকথনের তথ্য এআই প্রশিক্ষণে ব্যবহার করা হবে না। পাশাপাশি চাইলে পুরোনো তথ্যও মুছে ফেলা যাবে।

গুগলের তথ্যমতে, জেমিনি চ্যাটবটের কিপ অ্যাকটিভিটি অপশনের কার্যক্রম বন্ধের জন্য প্রথমে কম্পিউটার থেকে জেমিনিডটগুগলডটকম ওয়েবসাইটে গিয়ে সাইন ইন করতে হবে। এরপর বাঁ দিকের মেনুতে থাকা ‘সেটিংস অ্যান্ড হেল্প’ থেকে ‘অ্যাকটিভিটি’ অপশন নির্বাচন করে জেমিনি অ্যাকটিভিটি বন্ধ করতে হবে। একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহার করলে প্রতিটি অ্যাকাউন্টে আলাদাভাবে একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। স্মার্টফোনে এ প্রক্রিয়া আরও সহজ। জেমিনি অ্যাপ খুলে প্রোফাইল আইকনে চাপ দিলে ‘জেমিনি অ্যাপস অ্যাকটিভিটি’ অপশন পাওয়া যাবে। সেখান থেকে সেটিংস বন্ধ করার পাশাপাশি পুরোনো তথ্যও মুছে ফেলা যাবে।

প্রসঙ্গত, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণের জন্য অসংখ্য তথ্যের প্রয়োজন হয়। ফলে শুধু অনলাইনে থাকা তথ্য দিয়ে ভালোমানের প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয় না। এ কারণেই ব্যবহারকারীদের সঙ্গে কথোপকথনের তথ্য সংগ্রহ করে নিজেদের এআই চ্যাটবটকে প্রশিক্ষণ দিয়ে থাকে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান। তবে অনেকেই স্বাস্থ্য, আর্থিক পরিকল্পনা বা ব্যক্তিগত নানা বিষয়ে চ্যাটবট ব্যবহার করেন। ফলে তথ্যগুলো প্রকাশ পেলে ব্যক্তিগত গোপনীয়তা নষ্টের আশঙ্কা থাকে।

সূত্র: ইন্ডিয়া টুডে

রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) হল সংসদ ও সিনেট এ ছাত্র প্রতিনিধি নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে পদত্যাগ করেছে অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন।

তিনি বলেন, গত ২০ আগস্ট রাষ্ট্রপতি আমাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেন। আমি সেদিনেই রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে পদত্যাগ করেছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয়ের বন্ধ থাকায় এবং ভিসি বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকায় পদত্যাগপত্র পাননি। উনি আজকে পদত্যাগপত্র পেয়েছেন।

রাকসু নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কাকে করা হবে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠিক করবে হয়তো বাকি নির্বাচন কমিশনার সদস্যদের মধ্যে থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে সরকারি আদেশে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। সে হিসেবে উনি অটোমেটিকালি আর থাকলেন না। প্রধান নির্বাচন কমিশনার ঠিক না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের মধ্যে সিনিয়র যারা আছেন তারা দায়িত্ব পালন করবেন। নির্বাচনী কোনো কার্যক্রমই থেমে থাকবে না। মনোনয়নপত্র বিতরণ নির্ধারিত সময়েই শুরু হবে, এ নিয়ে কমিশনের সিনিয়র কয়েকজন কাজ করছেন।

তিনি আরও বলেন, আজকের মধ্যেই হয়তো উপাচার্য বর্তমান নির্বাচন কমিশনে যারা আছেন তাদের সঙ্গে আলোচন করে নতুন প্রধান নির্বাচন কমিশনার কে হবেন তা নির্ধারণ করবেন।

প্রসঙ্গত, গত ২০ আগস্ট বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম আমজাদ হোসেনকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এর সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বর্ষায় ভ্রমণে মাথায় রাখুন এসব বিষয়
বর্ষায় প্রকৃতি যেন ঢেলে সাজায় তার সৌন্দর্য। ভ্রমণপিপাসুরা এসময় এমন সৌন্দর্য থেকে দূরে রাখতে পারেন না। তবে বর্ষার সময় ভ্রমণে বের হলে কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি। এসময় ভ্রমণ বেশি উপভোগ্য। তবে বর্ষাকালে ভ্রমণ করা কিছুটা কষ্টসাধ্যও। কারণ এসময় বৃষ্টির কারণে বিভিন্ন বিড়ম্বনার পাশাপাশি থাকে অসুখ-বিসুখের ভয়ও। বৃষ্টির সময়ে ভ্রমণে গেলে এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখুন—

গন্তব্য নির্বাচন

বর্ষায় পাহাড়, নদী, ঝর্না দেখতে যাওয়ার পরিকল্পনা করলে এমন জায়গা বেছে নিন, যে স্থান প্রবল বৃষ্টিতে বিচ্ছিন্ন হয়ে পড়বে না। পাহাড়ের প্রত্যন্ত গ্রাম, ট্রেক করে বা নদী পেরিয়ে যেতে হয়, এমন জায়গাগুলো বর্ষায় ভ্রমণের তালিকায় না রাখাই ভাল। পাহাড়ে গেলেও, একটু বড় জনপদ, যেখানে আটকে পড়লে কয়েক দিন অন্তত থাকা-খাওয়ার অসুবিধা হবে না, এমন স্থান নির্বাচন করতে পারেন। কিংবা পাহাড়ে ধস নামে না, এমন জায়গা বেছে নিতে পারেন।

আবহাওয়া

যতই অগ্রীম পরিকল্পনা করুন না কেন, যাওয়ার এক সপ্তাহ আগে থেকে প্রতিদিন সেই জায়গার পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিন। পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টিতে নদী ফুঁসে উঠলে, পাকা সড়কও ভেঙে যেতে পারে। সেই জায়গায় আবহাওয়ার পূর্বাভাস কী বলছে, রাস্তাঘাটের পরিস্থিতি কেমন, সে সম্পর্কে জেনে তবেই বাড়ি থেকে বের হবেন। যদি কোনও সতর্কতা জারি থাকে, অতি উৎসাহে মোটেও তা এড়িয়ে যাবেন না।

প্যাকিং

বর্ষাকালে বেড়ানোর জন্য একটু ভেবেচিন্তে প্যাকিং করা দরকার। এমন পোশাক নিন, যা ভিজে গেলেও দ্রুত শুকিয়ে যাবে। লিনেন বা নাইলনের জামাকাপড় নিতে পারেন। সম্ভব হলে ওয়াটারপ্রুফ ব্যাগ ব্যবহার করুন। তা সম্ভব না হলে ঘাড়ের ব্যাগে বড় পলিথিন রাখুন, হঠাৎ বৃষ্টিতে আশেপাশে আশ্রয় না থকলে যেন ঘাড়ের ব্যাগটি পলিথিনে ভরে নিতে পারেন। সঙ্গে রাখুন রেইনকোট এবং ছাতা। মোবাইল, চার্জার, ক্যামেরার ব্যাটারি, ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি অবশ্যই জিপলক ব্যাগ বা ভালো মানের পলিথিনে ভরে রাখুন। জল এবং অতিরিক্ত আর্দ্রতা ক্যামেরার লেন্সের জন্য ক্ষতিকর হতে পারে। সে কারণে ক্যামেরার বিষয়ে বিশেষ ব্যবস্থা নিন।

জরুরি জিনিস

পাওয়ার ব্যাঙ্ক নিতে ভুলবেন না। বর্ষায় ঘণ্টার পর ঘণ্টা কোনও এলাকা বিদ্যুৎবিহীন থাকতে পারে। বিপদে পড়লে যোগাযোগের জন্য মোবাইল ফোনটিই আপনার ভরসা। সেই সঙ্গে ব্যাগে রাখুন অতিরিক্ত কিছু পলিথিন, দড়ি, কাঁচি, লাইটার জাতীয় জরুরি কিছু জিনিস।

পানি, খাবার এবং ওষুধ

বর্ষায় ধস নামলে বা রাস্তা ভেঙে গেলে যে কোনো জায়গায় আটকে পড়তে পারেন। তাই সঙ্গে বিশুদ্ধ খাবার পারি, শুকনো খাবার এবং প্রয়োজনীয় ওষুধ রাখুন।হাতে সময় নিয়ে রাস্তায় বের হন

রাস্তায় পানি জমলে যানবাহন পাওয়া কঠিন, বাড়তি সময়ও লাগতে পারে। তাই হাতে সময় নিয়ে বাসা থেকে বের হবেন। বিমান, ট্রেন বা বাসের নির্ধারিত সময়ের আগে পৌঁছানোর চেষ্টা করুন। তবে বিমানে কোথাও যাওয়ার পরিকল্পনা করলে বিকল্প ভেবে রাখুন। কারণখারাপ আবহাওয়া তে ফ্লাইট বাতিল হতে পারে বা পিছিয়ে যেতে পারে।

এশিয়া কাপের দলে নুরুল চমকের ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
প্রায় তিন বছর আগে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি খেলেছিলেন নুরুল হাসান সোহান। ২০২৩ সালের পর জায়গা হয়নি সাইফ হাসানেরও। দীর্ঘ বিরতির পর এশিয়া কাপ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছেন এই দুই ক্রিকেটার। অন্যদিকে বাংলাদেশ দলের সাম্প্রতিক টি-টোয়েন্টি স্কোয়াডে থাকলেও এবারের এশিয়া কাপে জায়গা হয়নি মোহাম্মদ নাঈমের।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় ঘোষিত এশিয়া কাপের দল নিয়ে শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

সোহানকে দলে ফেরানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত লাইক টু লাইক রিপ্লেসমেন্টের জায়গায় আমাদের চ্যালেঞ্জ বেশি, কিংবা উপযুক্ত পারফরমারও নেই। তবে তার খেলার ধরন এবং অ্যাপ্রোচ আমাদের আস্থার জায়গা তৈরি করেছে। বিশেষ করে পাঁচ-ছয়ে তাকে আমরা ভালো বিকল্প মনে করছি। জাকের আলীর ব্যাকআপ হিসেবে এই মুহূর্তে সোহানকেই সেরা ভেবেছি।’

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে ৬ ইনিংসে ১১৩.৮৬ স্ট্রাইক রেটে ১১৫ রান করেন নুরুল। এর আগে জুলাইয়ে রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগের ৫ ম্যাচে তার সংগ্রহ ছিল ৬৫ রান।

অন্যদিকে সাইফ হাসান গ্লোবাল সুপার লিগে ৪ ম্যাচে করেন ৮৪ রান। টপ এন্ড টি-টোয়েন্টিতে ৬ ম্যাচে ১২১.১০ স্ট্রাইক রেটে যোগ করেন ১৩২ রান। তাকেও বিকল্প হিসেবেই বিবেচনা করা হচ্ছে বলে জানান প্রধান নির্বাচক ‘এক-দুই ওভার বল করতে পারে, আবার তিন-চার নম্বরে কিংবা ওপেনার হিসেবেও নামতে পারে। এসব বিবেচনায় এবার তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা এমন খেলোয়াড় চাই, যারা একাধিক জায়গায় অবদান রাখতে পারবে।’

এদিকে নাঈমকে বাদ দেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে লিপু বলেন, ‘কাউকে বাদ দেওয়ার আগে অনেক কিছু ভেবে দেখতে হয় সে তার সামর্থ্যের কতটুকু কাজে লাগিয়েছে, যত সুযোগ দেওয়া হয়েছে তা যথেষ্ট ছিল কি না। নাঈম কঠোর পরিশ্রম করেছে, তার মধ্যে সম্ভাবনা আছে বলেই আমরা ভেবেছিলাম জায়গা ধরে রাখতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি।’

উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এশিয়া কাপে ‘বি’ গ্রুপে থাকবে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বাধীন দল লড়বে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে। টুর্নামেন্টের আগে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর যা বললেন এনসিপি নেতারা
ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকালে ঢাকার পাকিস্তান হাইকমিশনে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

এনসিপির এ নেতা বলেন, ইসহাক দারের সঙ্গে এনসিপির ৭ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। পাকিস্তান দূতাবাস থেকে আমাদের দাওয়াত দেওয়া হয়েছিল। বাংলাদেশের জনগণের চিন্তা তুলে ধরার চেষ্টা করেছি। আগে যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ আছে। এ সময় একাত্তরের ইস্যু অবশ্যই ডিল করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকের আলোচনার বিষয়ে জানিয়ে আখতার হোসেন বলেন, শিক্ষা, স্বাস্থ্যসহ যেসব বিষয় উন্নয়ন করা যায়, সে বিষয়ে কথা হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যকার সম্পর্ক হবে ভ্রাতৃত্বের, কোনো হেজিমনি (আধিপত্য) থাকবে না।

এর আগে শনিবার দুপুরে তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

সফরকালে ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। ইসহাক দারের এই সফরে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা ও সমসাময়িক আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনায় আসতে পারে।

নোয়াখালী বিএনপি নেতা নুরুল আলম শিকদারের চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী
নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদারের দাপটে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। চাঁদাবাজি, অবৈধ বালু উত্তোলন, ঘাট দখল, মসজিদ কমিটি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড সবকিছুতেই জড়িয়ে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে। ভুক্তভোগীদের ভাষ্যমতে, ৫ আগস্টের পর থেকে তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন। সরেজমিন অনুসন্ধানে গিয়ে দেখা যায় বিএনপি নেতা নুরুল আলম শিকদার নানাবিধ অপরাধ কর্মকান্ডর ফিরিস্ত।

অবৈধ বালু উত্তোলনে নদীভাঙনের হুমকি

কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ছোট ফেনী নদীতে বসানো হয়েছে তিনটি ড্রেজার। রাতদিন চলছে বালু তোলা ও বিক্রি। অভিযোগ রয়েছে, শিকদারের প্রত্যক্ষ মদদেই এ অবৈধ ব্যবসা চলছে। এতে নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে কোম্পানীগঞ্জ উপকূল। ইতিমধ্যেই ভেঙে পড়েছে এলাকার রক্ষাকবচ মুছাপুর ক্লোজার। প্রায় ৬৭ কোটি টাকা ব্যয়ে ছোট ফেনী নদীর ওপর ৫০৪ মিটার দীর্ঘ সেতুর নির্মাণকাজ চলছে। সেই প্রকল্পের নাম করে সেতুর পাশ থেকেও বালু তুলছে শিকদারের লোকজন। প্রতিবাদ করলে যুবদল নেতা আবদুর রহিমকে মারধর করে আহত করে শিকদারের লোকজন।

জোর করে মসজিদ কমিটি দখলের অভিযোগ

বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি দখলের অভিযোগও রয়েছে শিকদারের বিরুদ্ধে। মুসল্লিদের মতামত উপেক্ষা করে তিনি নিজেকে সভাপতি ঘোষণা করে কমিটি গঠন করেছেন। জেলা বিএনপির সদস্য রফিক উল্যাহ বলেন, “এটি অবৈধ কমিটি। স্বৈরাচারের মতো দখল করা মসজিদ কমিটি আমরা মানি না।” মুসল্লিরাও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।

চর এলাহী ঘাটে চাঁদাবাজি ও অডিও ফাঁস

চর এলাহী ঘাটে প্রতিদিন কোটি টাকার চাঁদা আদায় হচ্ছে। মাছ, শাকসবজি ছাড়াও মাদক চোরাচালানের টাকার ভাগও যায় এই ঘাট থেকে। সম্প্রতি ভাইরাল হওয়া এক অডিওতে ফাঁস হয়েছে ঘাট থেকে ওঠা টাকার কমিশন পাচ্ছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদারসহ জেলা নেতারা এবং প্রশাসনের কিছু প্রভাবশালী কর্মকর্তা। এই অডিও প্রকাশের পর থেকে নোয়াখালীবাসীর মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

সন্ত্রাস ও প্রশাসনে দমননীতি

অভিযোগ রয়েছে, থানায় মামলা করতেও শিকদারের অনুমতি নিতে হয়। তার আশ্রয়ে ইসমাইল তোতা, বাহাদুর তোতা প্রমুখ চিহ্নিত সন্ত্রাসীরা এলাকায় ত্রাস চালাচ্ছে। সম্প্রতি তারা যুবদল নেতা সাহাব উদ্দিন ইদ্রিসকে হত্যার চেষ্টা চালায়। পুলিশের নিষ্ক্রিয়তায় ক্রমেই অবনতির দিকে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি।

ভয়ে আতঙ্কে এলাকার সাধারণ মানুষ

চাঁদাবাজি থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান দখল, অবৈধ বাণিজ্য ও সহিংসতায় জড়িয়ে এখন তিনি কোম্পানীগঞ্জের “গডফাদার” হিসেবে পরিচিত। এলাকাবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এ অবস্থার প্রতিকার চেয়েছেন। কিন্তু কথিত আছে, শিকদার আবারও উপজেলা বিএনপির নতুন কমিটির সভাপতি হওয়ার জোর চেষ্টা চালাচ্ছেন। এতে সাধারণ মানুষের ভীতির মাত্রা আরও বেড়েছে।

হঠাৎ স্মার্টফোনের ডায়ালপ্যাডের ডিজাইন বদলে গেল কেন?
প্রযুক্তিপ্রেমীদের জন্য দারুণ খবর! গুগল তাদের জনপ্রিয় গুগল ফোন অ্যাপে এনেছে নতুন পরিবর্তন। সর্বাধুনিক “মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ” ডিজাইনের মাধ্যমে বদলে গেছে পুরো ইন্টারফেস। দীর্ঘদিন ধরে পরীক্ষামূলকভাবে চালানোর পর এবার ভার্সন ১৮৬–এর মাধ্যমে এই নতুন নকশা উন্মুক্ত করা হয়েছে বিশ্বের সব ব্যবহারকারীর জন্য। এই নতুন ডিজাইনে শুধু রঙ বা বিন্যাস নয়, ব্যবহারযোগ্যতা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা – দুই ক্ষেত্রেই এসেছে এক বড় পরিবর্তন।

হোমে নতুন বিন্যাস

আগে প্রিয় নম্বর (ফেভারিটস) এবং সাম্প্রতিক কল (রিসেন্টস)-এর জন্য আলাদা পৃষ্ঠা ছিল। কিন্তু এখন সেগুলোকে একত্র করে আনা হয়েছে এক নতুন “হোম পেইজে”।

এই পৃষ্ঠার একেবারে ওপরে থাকবে আপনার স্টার দেওয়া গুরুত্বপূর্ণ যোগাযোগ নম্বরগুলো। এগুলো থাকবে একটি স্লাইডার বা ক্যারোসেল আকারে। ফলে আঙুলের হালকা স্পর্শেই এক কন্টাক্ট থেকে আরেকটিতে চলে যেতে পারবেন। এর নিচে থাকবে কলের তালিকা। প্রতিটি কল বা কথোপকথন এখন রাখা হয়েছে কার্ডের মতো আলাদা বাক্সে। যা দেখতে আকর্ষণীয় এবং খুঁজে পাওয়াও সহজ। এভাবে হোমে প্রিয় যোগাযোগ ও কল হিস্ট্রি দুটোই একসাথে থাকায় ব্যবহারকারীরা আরও দ্রুত প্রয়োজনীয় নম্বরে পৌঁছাতে পারবেন।

নতুন নকশার কীপ্যাড

ফোন নম্বর ডায়াল করার কীপ্যাড এখন নতুনভাবে সাজানো হয়েছে। আগের মতো ভাসমান কল বাটন (ফ্লোটিং অ্যাকশন বাটন) আর থাকবে না। এর পরিবর্তে, অ্যাপের মধ্যবর্তী পাতায় সরাসরি থাকবে কীপ্যাড। নাম্বার লেখার প্যানেল বা শিট এখন আরও গোলাকার ও আধুনিক আকারে তৈরি হয়েছে। ভয়েস মেইল অংশে বড় কোনো পরিবর্তন না এলেও এর তালিকার ধরনে এনেছে নতুন ছোঁয়া।

কন্টাক্ট নম্বর খোঁজা আরও সহজ

এখন কন্টাক্ট নম্বর বা যোগাযোগের তথ্য খুঁজে পাওয়ার পদ্ধতিতেও এসেছে নতুনত্ব। আগে যেখানে কন্টাক্টের জন্য আলাদা ট্যাব ছিল, এখন সেটি সার্চ ফিল্ড থেকে ড্রয়ার মেনু আকারে আনা হয়েছে। এই ড্রয়ার থেকেই সহজে পাবেন সেটিংস, কল হিস্টরি মুছার অপশন, সহায়তা ও প্রতিক্রিয়া এবং কন্টাক্ট তালিকা। ফলে এক ক্লিকেই গুরুত্বপূর্ণ সব অপশনে পৌঁছানো যাবে।

ইনকামিং কল স্ক্রিনে নতুন ফিচার

গুগল ব্যবহারকারীদের অভ্যাস ও আরামদায়ক অভিজ্ঞতার দিকে বিশেষ নজর দিয়েছে। এখন থেকে ফোনে কল এলে গ্রহণ বা বাতিল করার জন্য ব্যবহারকারীরা বেছে নিতে পারবেন দুটি নতুন পদ্ধতি—

১. আড়াআড়ি সোয়াইপ (আঙুল সরিয়ে নেওয়া)

২. এক ট্যাপেই গ্রহণ বা বাতিল

এই সুবিধাটি চালু বা বন্ধ করা যাবে নতুন “ইনকামিং কলের” মেনু থেকে।

ফলে, পকেট থেকে ফোন বের করার সময় ভুল করে কল কেটে যাওয়া বা রিসিভ হয়ে যাওয়া—এই সাধারণ সমস্যাটি অনেকটাই কমে যাবে।

কল চলাকালীন অভিজ্ঞতা আরও উন্নত

কলের সময়কার স্ক্রিনেও এসেছে বড়সড় পরিবর্তন। এখন থেকে কল কেটে দেওয়া, মিউট, স্পিকার চালু করা—সব বাটনই ডিম্বাকার (পিল শেপ) করা হয়েছে।

যেকোনো বাটন নির্বাচন করলে সেটি গোলাকার আয়তক্ষেত্রে রূপ নেয়। কল কেটে দেওয়ার বাটনটি আগের চেয়ে অনেক বড় এবং চোখে পড়ার মতো করা হয়েছে।

যদিও দুই সিম ব্যবহারের ক্ষেত্রে কোন সিম থেকে কল হচ্ছে তা বোঝা আগের মতো সহজ নয়, এ নিয়ে কিছু ব্যবহারকারীর অসন্তোষ রয়েছে।

পুরো ইকোসিস্টেমে একীভূত নকশা

গুগল ফোনের এই নতুন মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ নকশা শুধু ফোন অ্যাপেই সীমাবদ্ধ নয়।

একই ডিজাইন ইতিমধ্যেই গুগল কন্টাক্টস এবং গুগল মেসেজেস অ্যাপেও চালু হয়েছে। এর ফলে, পুরো গুগল ইকোসিস্টেমেই থাকবে একই ধরনের চেহারা ও অভিজ্ঞতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই নতুন নকশা নিয়ে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া মিশ্র। অনেকে নতুন বাটনের ডিজাইন এবং এক ট্যাপেই কল রিসিভের সুবিধাকে বেশ প্রশংসা করেছেন। তবে কন্টাক্টস অপশনটি আলাদা ট্যাব থেকে ড্রয়ারে নিয়ে যাওয়ায় কিছু ব্যবহারকারীর কাছে সেটি অস্বস্তিকর মনে হচ্ছে।

এছাড়া, অনেকেই হালকা থিম বা উজ্জ্বল ব্যাকগ্রাউন্ড চাইছেন। কিন্তু গুগল এখনো ডিফল্ট হিসেবে গাঢ় মোড বা ডার্ক থিমকেই অগ্রাধিকার দিয়েছে। গুগল ফোন অ্যাপের এই নতুন আপডেট শুধুই নকশার পরিবর্তন নয়, বরং ব্যবহারযোগ্যতা, দ্রুততা এবং সুবিধা সবকিছুর সমন্বয়ে এক নতুন যুগের সূচনা করেছে। যারা এখনো আপডেট পাননি, তারা গুগল প্লে স্টোর থেকে গুগল ফোন অ্যাপের ভার্সন ১৮৬ ডাউনলোড করে দেখতে পারেন নতুন অভিজ্ঞতা।

রাজধানীর বাজার ৮০ টাকার নিচে নামছেই না সবজি
বাজারে একমাত্র কাঁচা পেঁপে ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম ৮০ টাকার ঘরে আটকে আছে। বেশ কিছুদিন ধরে সবজির এই ঊর্ধ্বগতিতে দাম কমার কোনো লক্ষণ নেই। তবে করলা, বেগুন ও টমেটোর মতো সবজিগুলোর দাম আরও বেশি। বিক্রেতারা সবজির দাম বাড়ার কারণ হিসেবে দীর্ঘদিন ধরে মৌসুম শেষ হওয়া, সরবরাহ কম এবং দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টির অভিযোগ জানিয়ে আসছেন।

শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

আজকের বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ১০০ টাকায়, প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ১৮০ টাকা, পটল প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৮০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া, প্রতি কেজি ধুন্দল বিক্রি হচ্ছে ৮০ টাকায়, কাঁকরোল প্রতি কেজি ৮০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ১৪০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ২৪০ টাকা, বেগুন (লম্বা) প্রতি কেজি ৮০ টাকা, কঁচু প্রতি কেজি ৮০ টাকা, জালি প্রতি পিস ৬০ টাকা এবং লাউ প্রতি পিস ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর রামপুরা বাজারে সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আজ প্রায় দুই মাস ধরে বাজারে সবজির অতিরিক্ত দাম চলছে। মাছ-মাংসের পাশাপাশি এখন মনে হচ্ছে সাধারণ ক্রেতারা সবজিও খেতে পারবে না।

কী কারণে সবজির দাম এত বেশি জানতে চাইলে বিক্রেতারা বারবার শুধু বলেন, বেশিরভাগ সবজিরই এখন মৌসুম শেষ, তাই সরবরাহ কম। কিন্তু দুই মাস ধরেও কী একই রকম অবস্থা চলতে পারে? সবজির মৌসুম তো দুই মাস আগেই শেষ হয়েছে। এখনো কী নতুন সবজি ওঠেনি? এত বেশি দাম হলে তো সাধারণ ক্রেতারা সবজিও কিনতে পারবে না।

মালিবাগ বাজারের সবজি বিক্রেতা এরশাদ আলী বলেন, সবজির দাম বাড়ার পর থেকে আমাদের মতো সাধারণ বিক্রেতাদের সবজি বিক্রি অনেক কমে গেছে। দাম বাড়ার কারণে মানুষ এখন কম পরিমাণে সবজি কিনছে। এ কারণে আগে এক ধরনের সবজি যেখানে ১৫-২০ কেজি করে আনতাম, এখন তা আনি মাত্র পাঁচ কেজি করে। অর্থাৎ, মানুষ আগে এক কেজি সবজি কিনলে এখন আধা কেজি কিনছে। সবমিলিয়ে সবজির দাম বাড়ার কারণে আমাদের ব্যবসাও কমে গেছে।

তিনি বলেন, বাজারের সব ধরনের সবজি সরবরাহ অনেক কম। বেশিরভাগ সবজির মৌসুম শেষ হওয়ার কারণে মূলত বাজারে সরবরাহ কম হচ্ছে। এর সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত বৃষ্টি হচ্ছে, এতে করে সবজি নষ্টও হচ্ছে। নতুনভাবে সবজি বাজারে উঠতে শুরু করলে সবজির দাম কমে আসবে।

৪০০ উইকেটের মাইলফলকে আমির
পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মোহাম্মদ আমির। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলতে নেমে এই মাইলফলক স্পর্শ করেন এই পেসার।

বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের বিপক্ষে ৪ ওভার বোলিং করে ১ উইকেট শিকার করেন আমির। সেই একটি উইকেটের মাধ্যমেই দুর্দান্ত এই মাইলফলক ছুঁয়ে ফেলেন পাকিস্তানের বাঁহাতি এই পেসার। ম্যাচটি স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩৪৩তম ম্যাচে এসে ৪০০ উইকেটের দেখা পেলেন আমির। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে তার ৪০০তম শিকার হওয়া ব্যাটার হলেন অ্যান্টিগার ফ্যাবিয়ান অ্যালেন। বর্তমানে টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় বর্তমানে নবম স্থানে অবস্থান করছেন এই পেসার।

পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ। ৩৪৮ ম্যাচে ৪১৩ উইকেট নিয়েছেন তিনি। তার ইকোনমি রেট ৭.৫৪, যার মধ্যে রয়েছে তিনটি পাঁচ উইকেটের কীর্তি। আমিরের মাইলফলক ছোঁয়ার দিনে অবশ্য জেতেনি ত্রিনবাগো। তার স্বদেশি ইমাদ ওয়াসিম নেতৃত্ব দিয়ে অ্যান্টিগাকে উপহার দিয়েছেন ৮ রানের জয়।

‘মানবিক চ্যানেল বিদ্বেষপূর্ণ প্রচারণার শিকার’
মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ বলেছেন, রাখাইনকে স্থিতিশীল করার জন্য এবং শরণার্থীদের প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করার জন্য জাতিসংঘ মহাসচিবের মানবিক চ্যানেল খোলার উদ্যোগ বিদ্বেষপূর্ণ প্রচারণার শিকার হয়ে ব্যর্থ হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এমন মন্তব্য করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাতে তিনি রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গনে সবসময় গুরুত্ব দিয়ে তোলার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন। অ্যান্ড্রুজ স্মরণ করিয়ে দেন যে, প্রধান উপদেষ্টার উদ্যোগে আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্ক জাতিসংঘ সদরদপ্তরে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

অ্যান্ড্রুজ বলেন, রোহিঙ্গাদের আতিথেয়তা ও সমর্থন দেওয়ার জন্য বিশ্ব বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ এবং স্থায়ী সমাধানের আশা বাঁচিয়ে রাখার জন্য আপনার প্রতিও কৃতজ্ঞ।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, জাতিসংঘের এই সম্মেলন রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর পথ উন্মোচন করবে। তিনি উল্লেখ করেন, সম্প্রতি রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় স্বাস্থ্য ও শিক্ষাসহ মৌলিক সেবাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সময় তিনি অ্যান্ড্রুজকে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে অব্যাহতভাবে কাজ করার আহ্বান জানান।

সঙ্কট সমাধানে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে বাংলাদেশের সম্পৃক্ততার প্রশংসা করেছেন অ্যান্ড্রুজ। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে প্রাসঙ্গিক অংশীদারদের ধারাবাহিক প্রচেষ্টায় দ্রুত ও টেকসই সমাধান পাওয়া সম্ভব হবে। একইসঙ্গে বাংলাদেশকে এ ক্ষেত্রে নেতৃত্ব ধরে রাখার আহ্বান জানান।

টম অ্যান্ড্রুজ রোহিঙ্গা ইস্যুতে ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিতব্য অংশীজন সংলাপে যোগ দিতে বাংলাদেশ সফরে এসেছেন। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ওই সংলাপের উদ্বোধন করবেন।

‘গায়ের জোরে নয়, রাজনীতি দিয়ে মোকাবিলা করুন’
রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করুন, গায়ের জোরে নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (২২আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ-এর চিকিৎসা পরিষদের উদ্যোগে আয়োজিত গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আজকে নির্বাচন যদি বিলম্বিত হয়, নির্বাচন যদি যথাসময়ে না হয় তাহলে লাভ কাদের? লাভ হচ্ছে পলায়নকৃত স্বৈরাচারের। কাজেই যারা বুঝে অথবা না বুঝে বিভিন্ন দাবি তুলে আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা কি প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন কিনা সেটি কি বিবেচনা করেছেন? আজকে যদি স্বৈরাচারের পক্ষে কাজ করেন এবং আপনাদের কর্মসূচির কারণে যদি আজকে কোনো কারণে এই দেশের নির্বাচন হবে কি হবে না এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা জমে, তাহলে লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার। সেটির জন্য কি আপনারা ৩৬ জুলাই করেছিলেন?

তিনি বলেন, বাংলাদেশের মানুষের মানসিক কোনো প্রস্তুতি নেই। বাংলাদেশের মানুষ এই পিআর সিস্টেম বুঝে না। কাজেই কোনো অবস্থাতেই এমন কোনো আচরণ মানুষের ওপর, মানুষের সঙ্গে করা উচিত না যেটি দিয়ে মানুষ বিভ্রান্ত হয়। আর বিভ্রান্ত হলে দেশ, দেশের সার্বভৌমত্ব এবং দেশের অস্তিত্বের জন্য সত্যিকার অর্থে মহাবিপদ ডেকে আনবে।

১৫ আগস্ট শোক জানানো কবি-শিল্পীদের যা বললেন রিজভী
অনুভূতি শূন্য হয়ে যাওয়া তথাকথিত কবি, সাহিত্যিক, অভিনয় শিল্পীরা ১৫ আগস্টে শোক জানিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, বস্তুগত প্রাপ্তির লোভে তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রামাণ্য চলচ্চিত্র ‘৩৬-জুলাই’ এর প্রিমিয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা করেন।

রুহুল কবির রিজভী জানান, একটি দলের প্রতিষ্ঠাতার বই লেখার কারণে পুরস্কার হিসেবে সর্বোচ্চ পুলিশ কর্মকর্তার পদ দিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। একই কায়দায় রানওয়ের পাশে ফ্ল্যাট দেওয়া হয়েছিল শিল্প-সংস্কৃতি জগতের তারকাদেরও।

জুলাই বিপ্লবকে মহাকাব্যিক ঘটনা এবং নিহত, আহত, অংশগ্রহণকারী সবাই ঐতিহাসিক চরিত্র বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা।

তিনি বলেন, সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশ হলো জুলাই আন্দোলন। ক্ষমতায় থাকাকালে জনগণের অর্থ নিজের স্বার্থে খরচ করেছিলেন শেখ হাসিনা। এতে মানুষের মনে ক্ষোভের সঞ্চার হয়েছিল বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

এ সময় ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, এমন একটা বাংলাদেশ দেখতে চাই, রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনী যেন কখনো জনগণের বিরুদ্ধে না দাঁড়ায়।

ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, তিনজনই ঢাকায়
সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজন মারা গেছেন। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন। মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকায় ও দুজন রাজশাহীতে মারা গেছেন।

এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১০০ জন এবং শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৮২ জনে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় যে পাঁচজন মারা গেছেন তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৩১৫ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৩৭৯ জন।

গত ১ জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ২৭ হাজার ৭৮২ জনের মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৮ শতাংশ নারী।

২০২৩ সালে সারাদেশে ডেঙ্গুতে এক হাজার ৭০৫ জনের মৃত্যু ও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। গত বছর অর্থাৎ ২০২৪ সালে ডেঙ্গুতে মৃত্যু ৫৭৫ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক লাখ এক হাজার ২১৪ জন।

সাকিব কি ব্যাটিংই ভুলে গেছেন ?
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে ছন্দে ফেরার চেষ্টায় কোনো কমতি রাখছেন না সাকিব আল হাসান। তবে তার ব্যাটিং দুর্দশা যেন কাটতেই চাইছে না। বরং দিনকে দিন তার পারফরম্যান্স আরও নিম্নগামী হচ্ছে। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে খেলতে নামা এই অলরাউন্ডার নিজের তৃতীয় ম্যাচেও ব্যাট হাতে চূড়ান্তভাবে ব্যর্থ।

ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে আজকের ম্যাচে সাকিব ব্যাট করতে নামেন পাঁচ নম্বরে। প্রায় পাঁচ ওভার ক্রিজে টিকে থাকলেও কোনোভাবেই ইনিংস গুছিয়ে নিতে পারেননি। ১৩ বল মোকাবিলা করে মাত্র ৭ রান করেন তিনি, যার মধ্যে একটি ছিল বাউন্ডারি। বাকি ৮টি বল খেলেছেন রান না করে, যা তার ব্যাটিং দুর্দশার প্রতিচ্ছবি।

সিপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচে সাকিব করেছেন মোটে ৩১ রান, খেলেছেন ৪২ বল। অর্থাৎ প্রতি রান তুলতেই তাকে খেলতে হচ্ছে প্রায় দেড় বল। তার সর্বশেষ ফিফটি এসেছিল গ্লোবাল টি-২০ লিগে। এরপর থেকেই যেন ব্যাটিং ভুলে গেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার।

তবে তার ব্যর্থতা সত্ত্বেও থেমে নেই অ্যান্টিগার জয়ের ধারা। ইমাদ ওয়াসিমের ৩৯ এবং ফাবিয়ান অ্যালেনের ঝড়ো ৪৫ রানে ভর করে দলটি তোলে ১৬৭ রানের লড়াকু স্কোর। জবাবে ত্রিনবাগোর পক্ষে কলিন মানরো (৪৪), কেসি কার্টি (৩৫) ও কাইরন পোলার্ড (৪৩) রান করলেও দল থেমে যায় ১৫৯ রানে। ফলে ৮ রানের জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে সাকিবের দল।

সাকিব যদিও ব্যাটে ব্যর্থ, বল হাতে একটিমাত্র উইকেট শিকার করেছেন — ড্যারেন ব্রাভোকে আউট করেন ইনিংসের ১৪তম ওভারে। মাত্র ২ রান দিয়ে উইকেটটি নেন তিনি। তবে সেই এক ওভার করেই তাকে আর আক্রমণে আনেননি অধিনায়ক ইমাদ ওয়াসিম।

সিপিএলে অ্যান্টিগা অ্যান্ড বারবুডার সাফল্যের ভিড়ে সাকিবের ব্যক্তিগত পারফরম্যান্স এখন বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তিতে বিনিয়োগের পাহাড়, রিটার্নে ‘শূন্য’
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তিতে এবার এলো হতাশার খবর। জেনারেটিভ এআই-তে বিশ্বব্যাপী ৩০ থেকে ৪০ বিলিয়ন ডলার কর্পোরেট বিনিয়োগ হয়েছে। কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানই আশানুরূপ সুফল বয়ে আনতে পারেনি।

সম্প্রতি প্রকাশিত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বিপুল অর্থ ঢালার পরও ৯৫ শতাংশ কোম্পানি জেনারেটিভ এআই থেকে কার্যত কোনো রিটার্ন পাচ্ছে না। মাত্র ৫ শতাংশ কোম্পানি এআই পাইলট প্রকল্প থেকে আর্থিক লাভ তুলতে পেরেছে।

বাকি প্রতিষ্ঠানগুলো নানা সীমাবদ্ধতার কারণে লাভের ওপর কোনো পরিমাপযোগ্য প্রভাব দেখতে পাচ্ছে না। ফলে প্রশ্ন উঠছে, প্রযুক্তি খাতে এত বিনিয়োগ সত্ত্বেও কেন বাস্তব পরিবর্তন তেমন দৃশ্যমান নয়।

অনেক কোম্পানি ইতোমধ্যে ওপেন এআই-এর চ্যাটজিপিটি বা মাইক্রোসফটের কো পাইলট-এর মতো টুল ব্যবহার শুরু করেছে। প্রায় ৮০ শতাংশ প্রতিষ্ঠান এই প্রযুক্তি অন্বেষণ করেছে বা পরীক্ষামূলকভাবে চালু করেছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ জানিয়েছে, তারা স্থাপন প্রক্রিয়া সম্পন্ন করেছে।

তবে বাস্তবে দেখা যাচ্ছে, এসব টুল মূলত কর্মীদের ব্যক্তিগত উৎপাদনশীলতা বাড়াচ্ছে। কিন্তু সেগুলো প্রতিষ্ঠানের সামগ্রিক আয় বাড়ানোর মতো কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

এমআইটির গবেষকরা মনে করছেন, এআইকে প্রতিষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করতে গেলে ভঙ্গুর কর্মপ্রবাহ, কর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং দৈনন্দিন কাজের সঙ্গে প্রযুক্তির অসঙ্গতি বড় অন্তরায় হিসেবে কাজ করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ জেনারেটিভ এআই সিস্টেম প্রতিক্রিয়া ধরে রাখতে পারে না, প্রেক্ষাপট বুঝে খাপ খাওয়াতে অক্ষম, আর সময়ের সঙ্গে সঙ্গে উন্নতির প্রমাণও দেয় না। ফলে মানুষের মতো শেখা বা ভেবে সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে পৌঁছানো এআই-এর পক্ষে এখনো সম্ভব হয়নি।

এমনকি অনেকের আশঙ্কার বিপরীতে, এই প্রযুক্তি স্বল্পমেয়াদে ব্যাপক কর্মসংস্থান সংকট তৈরি করবে বলেও মনে করছে না এমআইটি। প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে, আগামী কয়েক বছরে জেনারেটিভ এআই-এর কারণে ব্যাপক হারে চাকরি হারানোর আশঙ্কা নেই। বরং প্রতিষ্ঠানগুলোতে এর প্রভাব দেখা যাবে অভ্যন্তরীণ পুনর্গঠনের বদলে বহিরাগত খরচ কমানোর কৌশল হিসেবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, জেনারেটিভ এআই প্রকৃত অর্থে পরিবর্তন আনতে চাইলে প্রযুক্তির সক্ষমতার পাশাপাশি কর্মীদের অভিযোজন ক্ষমতা এবং প্রতিষ্ঠানের কাজের ধরনকে নতুনভাবে সাজানোর প্রয়োজন হবে। নইলে হাজার কোটি ডলার বিনিয়োগ করেও ‘বিপ্লবী পরিবর্তনের’ যে স্বপ্ন আঁকা হয়েছিল, তা বাস্তব রূপ নিতে আরও সময় নেবে।

জাকসু নির্বাচনে তিন দিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে তিন দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।বৃহস্পতিবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাকসু নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি নির্বাচনের দিন, এর আগের দিন এবং নির্বাচনের পরদিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের জন্য ইতিমধ্যে সেনাপ্রধানের কাছে চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনের অনুরোধে সেনা মোতায়েনের জন্য সেনাপ্রধানের কাছে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান।

তিনি বলেন, আমরা ১৩ আগস্ট সেনাপ্রধানের কাছে চিঠি পাঠিয়েছি। নির্বাচন কমিশন থেকে আমাদের বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছিল। মূলত তার পরিপ্রেক্ষিতেই আমরা চিঠি দিয়েছি।

দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। আজ (২১ আগস্ট) জাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন।

ডাকসু নির্বাচনে ৩ বাম সংগঠনের যৌথ প্যানেল ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে তিনটি বামপন্থী ছাত্রসংগঠন—বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল—একত্র হয়ে একটি যৌথ প্যানেল ঘোষণা করেছে। এই প্যানেলটির নাম রাখা হয়েছে ‘অপরাজেয় ৭১–অদম্য ২৪’, যা মুক্তিযুদ্ধের চেতনা ও নতুন প্রজন্মের দৃঢ় প্রত্যয়ের সম্মিলিত প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

বুধবার, ২০ আগস্ট দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করা হয়। প্যানেলে ভিপি পদে মনোনয়ন পেয়েছেন যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী মো. নাইম হাসান হৃদয়, সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে মনোনীত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এনামুল হাসান অনয়, এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন পেয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী অদিতি ইসলাম।

এই প্যানেল ঘোষণার আগে একই দিন দুপুর ১২টায় অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকেও তাদের নির্বাচনী প্যানেল ঘোষণা করা হয়। ছাত্রদলের ঘোষিত প্যানেলে ভিপি পদে মনোনয়ন পান সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫–১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। সাধারণ সম্পাদক (জিএস) পদে রাখা হয় উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী ও কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামিমকে। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন পান বিজয় একাত্তর হলের আহ্বায়ক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদ।

ডাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক তৎপরতা দিন দিন বাড়ছে। একের পর এক সংগঠন তাদের প্যানেল ঘোষণা করছে এবং নিজেদের অবস্থান তুলে ধরছে নানা বক্তব্য ও প্রচারণার মধ্য দিয়ে। ২০২৫ সালের এই নির্বাচন নতুন নেতৃত্ব গড়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠছে, যেখানে আদর্শ, সাহস, এবং নতুন প্রজন্মের চিন্তাধারা মুখোমুখি হচ্ছে একটি গণতান্ত্রিক প্রতিযোগিতার মাধ্যমে।

প্রবাসীদের ভোটার হতে যেসব দলিল লাগবে
প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধিত হতে কী কী দলিল প্রয়োজন হবে, তা নির্ধারণ করে একটি পরিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেখানে মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারীদেরও ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার সুযোগ রাখা হয়েছে।

ইসি সূত্র জানায়, বুধবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে এ–সংক্রান্ত পরিপত্রটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। সংশ্লিষ্ট সব হাইকমিশনার/রাষ্ট্রদূত বরাবরও পরিপত্রের অনুলিপি পাঠানো হয়েছে। সেখানে ভোটার হতে সব মিলিয়ে ১১ ধরনের দলিল প্রয়োজন হবে বলে উল্লেখ করা হয়েছে। তবে সব দলিল সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধিত হতে যেসব দলিল প্রয়োজন হবে, সেগুলো হলো ১. অনলাইনে পূরণ করা আবেদনপত্র ফরম।

২. নির্বাচন কমিশনের ‘বিশেষ এলাকা’ হিসেবে ঘোষিত চট্টগ্রাম বিভাগের ৫৬টি উপজেলা/থানার জন্য অতিরিক্ত তথ্যসংবলিত ‘বিশেষ তথ্য ফরম’।

৩. মেয়াদসংবলিত বাংলাদেশি পাসপোর্টের কপি/মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্টের কপি/বিদেশি পাসপোর্টের কপি/সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডিধারী ব্যক্তির কাছ থেকে আবেদনকারী বাংলাদেশি মর্মে নেওয়া প্রত্যয়নপত্র (নির্ধারতি ফরমে)।

৪. বাংলাদেশি জন্মনিবন্ধন সনদের কপি (অনলাইন ভেরিফায়েড)।

৫. পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি।

৬. আবেদনকারীর বাবা-মায়ের এনআইডির কপি/বাংলাদেশি অনলাইন জন্মনিবন্ধন সনদের কপি/বাংলাদেশি মৃত্যুসনদের কপি (মৃত হলে)/পাসপোর্টের কপি/ওয়ারিশ সনদের কপি/বাংলাদেশের বাসিন্দা মর্মে নাগরিক সনদের কপি/দ্বৈত নাগরিকত্ব সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।

৭. শিক্ষা সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।

৮. ড্রাইভিং লাইসেন্স/টিআইএন (প্রযোজ্য ক্ষেত্রে)।

৯. নিকাহনামা এবং স্বামী/স্ত্রীর এনআইডি (প্রযোজ্য ক্ষেত্রে)।

১০. আবেদনকারীর নাগরিকত্ব সনদ (কাউন্সিলর, চেয়ারম্যান/মেয়র/সিইও/প্রশাসক কর্তৃক) (প্রযোজ্য ক্ষেত্রে)।

১১. সংশ্লিষ্ট ঠিকানাসংবলিত ইউটিলিটি বিলের কপি/হোল্ডিং ট্যাক্স রসিদ (প্রযোজ্য ক্ষেত্রে)।

পরিপত্রে বলা হয়েছে, অনলাইনে পূরণ করা আবেদনপত্রের তথ্য সংশ্লিষ্ট ভোটার এলাকার নির্বাচন কর্মকর্তার সরেজমিন তদন্ত প্রতিবেদন আবশ্যক হবে।

আন্দোলন থামলেও এনবিআরের রাজস্ব আদায়ে গতি ফেরেনি
গত জুলাই মাসে শুল্ক–কর আদায়ে ঘাটতি হয়েছে প্রায় তিন হাজার কোটি টাকা। আন্দোলন থেমে যাওয়ার পরও রাজস্ব আদায় ভালো করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার জুলাইয়ের শুল্ক-কর আদায়ের হালনাগাদ চিত্র প্রকাশ করেছে এনবিআর। সেখানে দেখা গেছে, জুলাইয়ে এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৩০ হাজার ১১১ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে ২৭ হাজার ২৪৭ কোটি টাকা। ঘাটতি ২ হাজার ৮৬৪ কোটি টাকা।

গত মে ও জুন মাসে এনবিআরের আন্দোলনের কারণে গত অর্থবছরের বড় আকারের রাজস্ব ঘাটতি হয়। শেষ দুই মাসে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হয়নি। আন্দোলনের নানা কর্মসূচিতে রাজস্ব আদায়ে বিঘ্ন ঘটে। ওই দুই মাসে রাজস্ব খাতে যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন করেছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা, কিন্তু জুলাইয়েও রাজস্ব আদায়ে গতি আসেনি।

এনবিআরের কয়েকজন কর্মকর্তারা জানান, আন্দোলনের পর এনবিআরের কর্মকর্তাদের মধ্যে বরখাস্ত–বদলি আতঙ্ক বিরাজ করছে। রাজস্ব আদায়ে মনোযোগ কম।

এনবিআরের হিসাবে, গত জুলাইয়ে রাজস্ব আদায় ঘাটতি থাকলেও গত অর্থবছরের জুলাই থেকে চার হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে ২১ হাজার ৯১৬ কোটি টাকা আদায় হয়েছিল। ওই মাসে ছাত্র-জনতার আন্দোলন চলছিল। কারফিউ চলেছিল কয়েক দিন।

এনবিআরের হিসাবে, এ বছরের জুলাইয়ে ভ্যাট থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়। এই খাত থেকে আদায় হয়েছে ১১ হাজার ৩৫২ কোটি টাকা। এ ছাড়া কাস্টম খাতে ৯ হাজার ৬০১ কোটি টাকা এবং আয়করে ৬ হাজার ২৯৪ কোটি টাকা আদায় হয়।

বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন আনছে অ্যাপল
সবচেয়ে পাতলা আইফোন হতে যাচ্ছে আইফোন ১৭ এয়ার। এমনকি এটিই বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন। ৯ সেপ্টেম্বর আইফোন ১৭ সিরিজের ফোন আসতে যাচ্ছে বাজারে। এবার এই সিরিজের মধ্যে থাকবে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের পাশাপাশি আইফোন ১৭ এয়ার।

আইফোন ১৭ এয়ার, অ্যাপলের এয়ার ব্র্যান্ডিং-এর অধীনে প্রথম স্মার্টফোন হতে যাচ্ছে। সাধারণত অ্যাপল তাদের ম্যাকবুক সিরিজের জন্য এই ব্র্যান্ডিং ব্যবহার করে থাকে।

টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আইফোন ১৭ এয়ারের পুরুত্ব হবে মাত্র ৫.৫ মিলিমিটার। যা বর্তমান আইফোনের তুলনায় প্রায় ০.০৮ ইঞ্চি পাতলা। এতে ৬.৬ ইঞ্চি স্ক্রিনও থাকবে। ফোনটি বর্তমানে বাজারে থাকা অন্যান্য স্মার্টফোনগুলোর তুলনায় বেশ স্লিম হবে।

আইফোন ১৭ এয়ার, আইফোন ৬ এর থেকেও পাতলা হবে, যা আগে অ্যাপলের সবচেয়ে পাতলা মডেল ছিল। এছাড়া স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৫ এজ থেকেও এটি পাতলা হবে বলে ধারণা করা হচ্ছে। এটি অ্যাপলের দীর্ঘ-গুজবযুক্ত ফোল্ডেবল ফোনের পথকে আরও খুলে দিচ্ছে, যা ২০২৬ সালের সেপ্টেম্বরে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

পাতলা ডিজাইন বজায় রাখার জন্য অ্যাপল কিছু পরিবর্তন এনেছে, যেমন পেছনের ক্যামেরার সংখ্যা কমানো বা একটি স্পিকার বাদ দেওয়া। এয়ারে কেবল একটি রিয়ার ক্যামেরা লেন্স থাকার সম্ভাবনা রয়েছে, প্লাসের বিপরীতে, যেখানে দুটি রয়েছে। শোনা যাচ্ছে ফোনের নিচে স্পিকারের জন্য পর্যাপ্ত জায়গা নাও থাকতে পারে, যার অর্থ একমাত্র অডিও উৎস হতে পারে উপরের সামনের ইয়ারপিস।

প্রতিবেদন অনুসারে, ডিভাইসটির দাম ৯৫০ ডলার হতে পারে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১৫ হাজার ৫০০ টাকা। তবে দেশে এর দাম আরও কিছুটা বেশি হবে। আইফোন ১৭ এয়ার বাজারে আসবে কালো, সিলভার এবং হালকা সোনালি রঙে।

সূত্র: টেকক্রাঞ্চ

যেকোনো পরিস্থিতিতেই হোক, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যতো চ্যালেঞ্জই আসুক, সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। তিনি বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্যখাত একা নয়, বরং সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের সমন্বিত সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

বুধবার (২০ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ‘অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির জন্য যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, "স্বাস্থ্য খাতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমরা একত্রিত হয়েছি। জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে হলে আমাদের প্রয়োজন দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ। কিন্তু সেই লক্ষ্য অর্জনের জন্য আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে সুসংগঠিত করতে হবে।"

তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২২ সালের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রতিবছর যত মানুষ মারা যায়, তার ৭১ শতাংশের মৃত্যুর কারণ অসংক্রামক রোগ। এর মধ্যে ৫১ শতাংশ মৃত্যু ঘটে ৭০ বছরের আগেই, যা অকাল মৃত্যু হিসেবে বিবেচিত।

ড. ইউনূস বলেন, “আমাদের ব্যক্তিগত চিকিৎসা ব্যয় বা ‘আউট অব পকেট এক্সপেন্ডিচার’ প্রায় ৬৯ শতাংশ, যার বড় অংশ ব্যয় হয় অসংক্রামক রোগের চিকিৎসায়। ফলে সাধারণ মানুষ উচ্চ চিকিৎসা ব্যয়ের চাপে পড়ছে, অনেক সময় সহায়সম্বলহীন হয়ে পড়ছে। কেউ ক্যান্সারে আক্রান্ত হলে পরিবারের সর্বোচ্চ আর্থিক সামর্থ্য পর্যন্ত খরচ করতে হয়, অনেক সময় বিদেশে চিকিৎসা করাতেও হয়, এতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশ থেকে চলে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “শুধু চিকিৎসা ব্যবস্থার উন্নয়নই নয়, অসংক্রামক রোগ যেন কম হয় বা না হয়, সেজন্য সচেতনতা, প্রতিরোধ ও নিয়ন্ত্রণমূলক কার্যক্রম জরুরি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে এটি সম্ভব নয়। খাদ্য, কৃষি, শিক্ষা, ক্রীড়া, স্থানীয় সরকার, গণপূর্তসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের নিজ নিজ খাতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।”

যৌথ ঘোষণার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর করণীয় নির্ধারণ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে এসব পরিকল্পনা বাস্তবায়নে প্রতিটি মন্ত্রণালয়ের আন্তরিক সহযোগিতা এবং দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন ড. ইউনূস। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, নীতিনির্ধারক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।