Video news

Popular post
মার্কিন নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়ার নির্দেশ

মার্কিন নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানে হামলার আশঙ্কার মধ্যে এমন নির্দেশনা দিলো দেশটি।   শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। এছাড়া মার্কিন নাগরিকদের আপাতত ইসরাইল ভ্রমণ না করতেও বলা হয়েছে।   মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের বলেছে, “যতক্ষণ বাণিজ্যিক বিমান চালু আছে, সেই সময়ের মধ্যে ইসরাইল ছাড়ার পরিকল্পনা করুন।”   এর আগে, বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হয়। কিন্তু সেখানে স্পষ্ট কোনো সমাধানে পৌঁছাতে পারেনি দুই দেশ। তবে আগামী সপ্তাহে আবারও আলোচনা হতে পারে।   যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে দুটি রণতরীসহ এক ডজন যুদ্ধজাহাজ, এর সঙ্গে কয়েক ডজন যুদ্ধবিমান জড়ো করেছেন। আশঙ্কা করা হচ্ছে, ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে ট্রাম্প হামলার নির্দেশ দেবেন।   তার আগে  ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের অবহিত করেন যারা ইসরাইল ছাড়তে চান তারা যেন আজই চলে যান। এক ইমেইলে হুকাবি বলেছেন, যে দেশেরই বিমানের টিকিটের পাবেন সেখানকার টিকিট কাটুন। এরপর সেখান থেকে যুক্তরাষ্ট্রে চলে যাবেন। কিন্তু আগে  ইসরাইল থেকে বের হওয়ার ব্যবস্থা করুন। সূত্র: দ্য গার্ডিয়ান

Top week

মার্কিন নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়ার নির্দেশ
আন্তর্জাতিক

মার্কিন নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়ার নির্দেশ

Admin ফেব্রুয়ারি ২৮, ২০২৬ 0