'তারেক রহমানই আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী'

digitalsomoy

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৯ আগস্ট) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিলে এই মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “পারস্পরিক হিংসার যে সংস্কৃতি তৈরি করা হয়েছে, তা আমাদের ধ্বংস করেছে। আমাদের এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।”

সরকারের ওষুধ শিল্প নীতিসহ বিভিন্ন নীতির কঠোর সমালোচনা করে তিনি বলেন, “শুধু ভোটের অধিকার নয়, মানুষের সকল অধিকার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমান যে ৩১ দফা প্রস্তাব দিয়েছেন, তা দেশের স্বাস্থ্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনার ক্ষমতা রাখে।

বিএনপি মহাসচিব পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি ত্বরিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।