‘সম্মিলিত প্রচেষ্টায় মানুষের প্রত্যাশার বাংলাদেশ গড়া সম্ভব’

digitalsomoy

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সম্মিলিত প্রচেষ্টায় মানুষের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। শনিবার (৯ আগস্ট) রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অডিটরিয়ামে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তারেক রহমান বলেন, “দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট স্বৈরাচারের বিদায়ের পর মানুষ মুক্তির শ্বাস নিয়েছিল। স্বৈরাচারের বিদায় নতুন করে বাংলাদেশের নির্মাণের প্রত্যাশা সৃষ্টি করেছে। আমরা বিশ্বাস করি, সবাই মিলে চেষ্টা করলে সেই প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

 

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাগত বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

 

এছাড়া প্রধান নির্বাচন কমিশনার ও চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও ডা. এ কে এম আজিজুল হক বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠানে তারেক রহমান ৩১ দফা, বিশেষ করে স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট দফাগুলো বাস্তবায়নে চিকিৎসকদের সহযোগিতা চান।